বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জের বড় সাকুয়ায় ওরসের নামে অশ্লীলতার আয়োজন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬
  • ৬০৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের বড় সাকুয়া গ্রামে ওরসের নামে অশ্লীল নৃত্য ও মদ গাজার আড্ডার আয়োজন করেছে কিছু মাদক সেবী যুবকরা। এ নিয়ে এলাকার সাধারণ মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার উক্ত গ্রামের মৃত লেবু মিয়ার ছেলে কন্যাল মিয়া এ ওরসের আয়োজন করেছে। টুকের বাজার সংলগ্ন বড় সাকুয়া গ্রামে তার বাড়ির উঠানে ওরসের নামে নৃত্য ও গান অনুষ্টিত হবে। গতকাল দিনব্যাপী এলাকায় মাইকিং করা হয়েছে। এলাকাবাসী ওরসের নামে অসামাজিক কার্যকলাপ বন্ধে প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন।
স্থানীয় সুত্রে জানা যায়, কন্যাল মিয়া তার বাড়িতে প্রতিদিন মদ, গাজা বিক্রি ও সেবন করে আসছে। তার এ সব কার্যকলাপের প্রতিবাদ করার সাহস পায়নি কেউ। গ্রামবাসী জানান, আজ বৃহস্পতিবার রাতে বড় সাকুয়া গ্রামে ওরসের নামে মাইকিং করা হয়েছে। উক্ত মাইকিংয়ের পর থেকেই সাধারণ মানুষ আতংকে রয়েছে। এলাকাবাসী উক্ত ওরসের নামে অশ্লীলতা বন্ধের দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com