বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

শহরের শ্যামলী এলাকায় বিদ্যুতস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬
  • ৫৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী এলাকার নির্মাণাধীন জামে মসজিদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু মিয়া (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি চুনারুঘাট উপজেলার আসামপাড়া জারুলিয়া গ্রামের মৃত রহিম উল্লার পুত্র। গতকাল বৃহস্পতিবার সকালে মসজিদের নিচে বাউন্ডারীর সরু গলিতে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন সদর থানায় খবর দিলে এসআই রকিবুল হাসান লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ সময় লাশ দেখতে উৎসুক জনতা ওই স্থানে ভিড় জমায়।
স্থানীয় বাসিন্দারা জানান, আবু মিয়া নিঃসন্তান। শহরের হরিপুর এলাকার একটি ভাড়া বাসা করে টোকাইয়ের কাজ করতেন। তিনি চোখে কম দেখতেন। ধারণা করা হচ্ছে মসজিদের নিচে কোন কিছু খোঁজতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে তার মৃত্যু হয়। তার স্বজনদের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তার ভাগিনা ফুল মিয়া লাশ নিয়ে দাফন করেন। ওসি ইয়াসিনুল হক জানান, কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com