বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

শাহজীবাজারে ৩শ ৩০ মেগাওয়াট গ্যাস কম্বাইন্ড নির্মাণ ॥ মতবিনিমিয় সভা

  • আপডেট টাইম শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬
  • ৪৪৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার শাহজীবাজারে ৩ শ ৩০ মেগাওয়াট গ্যাস ভিত্তিক কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট নির্মাণের ফলে অত্র এলাকার আর্থ সামাজিক ও পরিবেশের উপর প্রভাব নিয়ে মতবিনিমিয় সভা অনুষ্টিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা মিলনায়তনে সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, সহকারী কমিশনার (ভুমি) টিনা পাল, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, বিদ্যূৎ উন্নয়ন বোর্ড সেন্টার ফর এনভাইরনমেনটাল এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসের টিম লিডার ইঞ্জিঃ জালাল আহাম্মেদ চৌধুরী, মুক্তিযোদ্ধা সুকোমল রায়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকিব উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছাদু মিয়া, ডাঃ ফয়সল আহাম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা সুলায়মান মজুমদার, শিক্ষক ফয়জুর রহমান, প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ অলিদ মিয়া, সাংবাদিক রাজীব দেব রায় রাজু, ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক শাহ মোঃ সেলিম, ব্যবসায়ী মশিউর রহমান বাদশা প্রমুখ। মতবিনিময় সভায় বক্তারা ৩ শ ৩০ মেগাওয়াট গ্যাস ভিত্তিক কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট নির্মাণের ফলে এলাকায় কি কি সমস্যা হবে তা তুলে ধরেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com