রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জ কিন্ডারগার্টেন ফোরামের জাকজমকপূর্ণ নির্বাচন সম্পন্ন

  • আপডেট টাইম রবিবার, ২ অক্টোবর, ২০১৬
  • ৬১১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭ ঘটিকায় বর্ণমালা কেজি এন্ড হাই স্কুলে হবিগঞ্জ কিন্ডার গার্টেন ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ফোরামের আহ্বায়ক মোঃ এখলাছুর রহমান। সভায় আহ্বায়ক কমিটির আয়-ব্যয় এর সমস্ত রিপোর্ট উপস্থাপন করেন কমিটির সদস্য সচিব মোঃ নাছির উদ্দন। এর পর পরই সবাইকে ধন্যবাদ দিয়ে আহ্বায়ক সাহেব আহ্বায়ক কমিটি ভেঙ্গে দেন। এরপর দ্বিতীয় পর্যায়ে মঞ্জুরুল হককে সভাপতি করে হবিগঞ্জ জঙ্গি প্রতিরোধ কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মশিউর রহমান শামীমকে প্রধান নির্বাচন কশিনার ও এডভোকেট মোঃ শামীম (এপিপি) কে সহকারী নির্বাচন কশিনার করে একটি নির্বাচন পরিচালনা বোর্ড গঠন করা হয়। প্রধান নির্বাচন কশিনার সকলের মতামতের ভিত্তিতে গোপন ব্যালটে এক জমকালো নির্বাচন আয়োজন করেন। এ সময় সম্মানীত ভোটারগণ আগামী ৩ বছরের জন্য গোপন ব্যালটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করেন।
উল্লেখ্য, বহুদিন পর হবিগঞ্জ কিন্ডার গার্টেনের পরিচালকবৃন্দ এভাবে গোপন ব্যালটে ভোট দিতে পেরে খুবই আনন্দিত। তারা নির্বাচিত প্রতিনিধিদের কাছে এ গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। হবিগঞ্জ কিন্ডার গার্টেন ফোরামের নব-নির্বাচিত প্রতিনিধিরা হলেন-সভাপতি মোঃ এখলাছুর রহমান। সিনিয়র সহ-সভাপতি শাহ জানে আলম। সহ-সভাপতি মঞ্জুরুল হক। সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন। সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ তালুকদার। সাংগঠনিক সম্পাদক মোঃ সেকুল ইসলাম সরদার। কোষাধ্যক্ষ ও প্রচার সম্পাদক মোঃ আব্দুছ ছাত্তার। দপ্তর সম্পাদক ফজলে রাব্বি রাসেল। সদস্য- মোঃ ফারুক মিয়া, এহতেশামুল হক শামীম, মোঃ এমরান মিয়া। নির্বাচিত প্রতিনিধিরা হবিগঞ্জের সকল কিন্ডারগার্টেন-এর পরিচালক-অধ্যক্ষ, শিক্ষক/শিক্ষিকা অভিভাবক, ছাত্র-ছাত্রীসহ সকলের সহযোগীতা নিয়ে শিক্ষার মান উন্নয়নে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন এবং সকলের সহযোগীতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com