বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

নবীগঞ্জে সংঘর্ষে আহত ১০ এলাকায় টানটান উত্তেজনা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬
  • ৬৫৯ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের কায়স্থগ্রামে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আব্দুল হামিদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং ২ জনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা যায়, কায়স্থগ্রামের মামদ মিয়া ও আব্দুল হামিদ মিয়া গংদের মধ্যে কিছুদিন ধরে দফায় দফায় সংঘর্ষ হচ্ছিল। এরই জের ধরে গতকাল বুধবার সন্ধ্যায় উমেদগঞ্জ বাজারের উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্রসহ ইটপাটকেল নিক্ষেপ করা হয়। সংঘর্ষে গুরুতর আহত, আব্দুল হামিদ (৫২), আব্দুল মন্নান (৪৫), কাছন মিয়া (৫০), শাহিন আহমদ (৩০) সহ আরো ৩ জন গুরুতর আহত হয়েছেন। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com