মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে পূজা মন্ডপে হামলার ঘটনায় ২ যুবক আটক

  • আপডেট টাইম বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৩০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ফুটারমাটি গ্রামে পূজা মন্ডপে হামলার অভিযোগে পুলিশ ২ যুবককে আটক করেছে। আটককৃতর হচ্ছে-ফুটারমাটি গ্রামের মৃত উকিল মিয়ার পুত্র আবু তাহের (২০), মৃত তাহির আলীর পুত্র জাবেদ মিয়া (২০)। গতকাল মঙ্গলবার সাড়ে ১১টায় পুজামান্ডপে এ ঘটনা ঘটে।
বিমল সূত্রধর জানান, ফনি ভ্যূষন সূত্রধর এর বাড়িতে সার্বজনীন স্বারদ্বীয় দূর্গা পূজা মন্ডপের পাশে আবু তাহের, জাবেদ মিয়া, মিলাদ মিয়া সহ ১০/১৫জন যুবক গান বাজনা করছিল। তাদের গান গাইতে বাধা দেয়ায় ক্ষিপ্ত হয়ে পূজা মন্ডপে হামলা চালায়। এসময় স্থানীয় লোকজন এগিয়ে আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয় চেয়ারম্যান আলী আহমদ মুছা ঘটনাস্থল পরিদর্শন করেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই মোবারক হোসেন ঘটনাস্থলে গিয়ে আবু তাহের ও জাবেদ মিয়াকে আটক করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com