বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি আবেদন শুরু ২৫ সেপ্টেম্বর

  • আপডেট টাইম সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের অলিপুর রেল ক্রসিংয়ে যাত্রীবাহি বাস উল্টে ২০ যাত্রী আহত হয়েছে। গুরুতর আহত অবস্তায় ১২ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে।
পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহি বাস সিলেট থেকে নারায়নগঞ্জ যাওয়ার পথে মহাসড়কের অলিপুরে আসার পর চালক নিয়ন্ত্রনে হারিয়ে রাস্তার উপরে উল্টে যায় এতে ৩০ যাত্রী আহত হয়।
গুরুতর আহত অবস্থায় ১২ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হল, নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার শাওন আহমেদ (২৫), রিয়াজ হুসেন (৩০), আনোয়ারা বেগম (৪৫), পারভীন আক্তার (২৮), অনিক (২০), রাসেল (২৯), মুক্তি (২৮), জাহাঙ্গীর (৪৫), শ্যামলী (২০), রেখা আক্তার (৩৭), মনি (৮), জীবন নেছা (৬০)। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে। এ সময় প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, চালক নিয়ন্ত্রন হারিয়ে বাসটি আইল্যান্ডের উপরে উঠে গেলে এ দুর্ঘটনাটি ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com