রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

শহরতলীর ভাদৈ থেকে স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় মহিলা আটক

  • আপডেট টাইম রবিবার, ২১ আগস্ট, ২০১৬
  • ৬৫২ বা পড়া হয়েছে

কাজী মিজানুর রহমান ॥ হবিগঞ্জ শহরতলীর ভাদৈ এলাকা থেকে স্কুল ছাত্রী রোমেনা আক্তারকে (১৬) অপহরণের ঘটনায় পারভিন আক্তার (৩০) নামের এক মহিলাকে আটক করেছে পুলিশ। সে বড় বহুলা গ্রামের জমসেদ আলীর স্ত্রী। গতকাল শনিবার সন্ধ্যায় সদর থানার এসআই সাহিদ আলী অভিযান চালিয়ে তাকে আটক করেন। উল্লেখ্য সদর উপজেলার বড় বহুলা চৌধুরী হাটির গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল জলিলের কন্যা ওই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী রোমেনা আক্তারকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করতো একই গ্রামের ফুল মিয়ার পুত্র বখাটে ফয়সল মিয়া। বিষয়টি ওই ছাত্রীর পরিবার বখাটে ফয়সলের পরিবারকে জানালে সে ক্ষিপ্ত হয়ে উঠে। গত ১৩ জুলাই বিদ্যালয়ে পরীক্ষা দিতে বাড়ি থেকে বের হয় রোমেনা। এ সময় পূর্ব থেকে উৎপেতে থাকা ফয়সল ও তার সঙ্গীরা সিএনজিযোগে রোমেনাকে অপহরণ করে নিয়ে যায়। বিষয়টি রোমেনার পরিবার ফয়সলের পরিবারকে অবহিত করলে তারা রোমেনাকে ফেরত দিবে বলে আশ্বস্থ করে। কিন্তু অপহরণের ১ সপ্তাহ পেরিয়ে গেলেও রোমেনাকে ফেরত না দেয়ায় গত গত ২২ জুলাই রোমেনার পিতা আব্দুল জলিল বাদী হয়ে ফয়সল ও তার পিতা ফুল মিয়া, মা রাজু বিবি, চাচা আরজু মিয়া ও জমসেদ মিয়াকে আসামী করে সদর থানায় মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পান এসআই সাহিদ। গতকাল গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে আটক করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com