বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে পল্লী বিদ্যুতের বেলকীবাজি ফুসে উঠেছে ছালামতপুর গ্রামবাসী

  • আপডেট টাইম শনিবার, ২০ আগস্ট, ২০১৬
  • ৫২৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পল্লী বিদ্যুতে কামখেয়ালী পনা ও বেলকীবাজিতে অতিষ্ট হয়ে ফুসে উটেছে পৌর এলাকার ছালামতপুর গ্রামবাসী। নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে একাধিকবার ধর্ণনা দিয়েও বিদ্যুতের মান সম্মত সেবা না পাওয়ায় ওই এলাকার সকল শ্রেণী পেশার মানুষ বিক্ষোদ্ধ হয়ে উটেছে। নিয়মিত বিদ্যুৎ সরবরাহের দাবীতে যে কোন সময় আন্দোলনে নামার আবাস দিয়েছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরসহ এলাকাবাসী। এলাকাবাসী সুত্রে জানা যায়, নবীগঞ্জে পল্লী বিদ্যুতের সুচনা লগ্ন থেকেই শহর এবং শহরতলীর আশপাশের গ্রাম গুলোতে একই লাইন দ্বারা বিদ্যুত সরবরাহ করে আসছিলেন পল্লী বিদ্যুত সমিতি। ফলে শহরে বিদ্যুৎ থাকলে শহরতলীর ছালামতপুর গ্রামসহ অন্যান্য গ্রাম গুলোতেও বিদ্যুৎ সরবরাহ থাকতো। কিন্তু সম্প্রতি নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিস অজ্ঞাত কারণে শহরের সাথে সংযোগ লাইনটি কেটে অন্য একটি লাইনের সাথে সংযোগ স্থাপন করায় প্রতিদিন ৩/৪ ঘন্টা করে শহরে বিদ্যুৎ থাকলেও ছালামতপুর গ্রামে বিদ্যুৎ থাকেনা। এ অবস্থায় ওই গ্রামের স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহতসহ সাধারণ মানুষের চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এ ব্যাপারে স্থানীয় পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর কবির মিয়াসহ গ্রামবাসী একাধিকবার পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম এর নিকট শহরের সাথে মিল রেখে ছালামমতপুর গ্রামে বিদ্যুৎ সরবরাহের দাবী জানান এবং লোডশেডিংয়ের নামে প্রতিদিন বিদ্যুৎ সরবরাহ যাতে বন্ধ না থাকার দাবী জানান। কিন্তু এ ব্যাপারে বিদ্যুৎ অফিস কোন ভুমিকা না রাখায় গ্রামবাসী ফুসে উটেছে। গতকাল শুকবার রাতে গ্রামবাসী স্থানীয় হাজারী সেন্টারে এক প্রতিবাদ সভা করেছে। ওই সভা থেকে সোমবার স্মারক লিপি প্রদান এবং সমস্যার সমাধান না হলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে বলে জানাযায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com