রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বিন¤্র শ্রদ্ধায় মাকালকান্দি গণহত্যা দিবস পালিত

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬
  • ৫৪৯ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে যথাযোগ্য মর্যাদায় মাকালকান্দি গণহত্যা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মাকালকান্দি গ্রামে নির্মিত স্মৃতিস্তম্ভ চত্ত্বরে বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করা হয়। গতকাল সকালে উপজেলা প্রশাসনের পক্ষে মাকালকান্দি গ্রামে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এডঃ মোহাম্মদ আলী পাঠান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল খালিক মাস্টার, আওয়ামীলীগ এর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, বিপূল ভূষন রায়, আওয়ামীলীগ নেতা মোঃ আসাদুর রহমান খান প্রমুখ। একই দিন উপজেলা বিএনপির পক্ষে শহীদ বেদীতে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুলসহ বিএনপির একটি প্রতিনিধি দল। উল্লেখ্য, ১৮ আগষ্ট পাকিস্তানী হানাদার বাহিনী হিন্দু অধ্যূষিত মাকালকান্দি গ্রামে বর্বরোচিত হামলা চালিয়ে ৭৯ জন নারী পুরুষকে হত্যা করে। যাদের স্মরনে প্রতিবছর ১৮ আগষ্ট মাকালকান্দি গণহত্যা দিবস পালন করা হয়ে থাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com