সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অর্থ আত্মসাতের অভিযোগ ॥ বোর্ডে তদন্ত কমিটি গঠন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬
  • ৫৭৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল আলমের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে সিলেট শিক্ষা বোর্ড কর্তৃক হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আতাউর রহমান অবসরে গেলে বদরুল আলম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব নেয়ার পর বিনা রশিদে ছাত্র/ছাত্রীদের কাছ থেকে ভিন্ন ভিন্ন খাত দেখিয়ে টাকা আদায় করে ভূয়া ভাউচারের মাধ্যমে খরচ করেন। বিদ্যালয়ের বিভিন্ন খাত থেকে প্রাপ্ত টাকা বিদ্যালয়ের নির্দিষ্ট ব্যাংক একাউন্টে জমা না করে বিধিবহির্ভূতভাবে নিজের কাছে রেখে দেন। প্রধান শিক্ষক বদরুল আলম বিধিবহির্ভূত একটি পকেট কমিটি গঠন করেন। ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৩০০ গজের মধ্যে পাঞ্জেরী কিন্ডার গার্ডেন এন্ড জুনিয়র হাই স্কুল নামে তার একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। যার জন্য উক্ত বিদ্যালয়ের প্রতি তার কোন দায়বদ্ধতা নেই। প্রধান শিক্ষকের এসব অনিয়মের বিরুদ্ধে এলাকাবাসী সিলেট শিক্ষা বোর্ডে অভিযোগ দায়েরের প্রেক্ষিতে বোর্ড কর্তৃক হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোজাফ্ফর হোসেনকে আহ্বায়ক, আউশকান্দি র প স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফুর রহমান ও দীঘলবাক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজামুল ইসলামকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। অভিযোগকারীদের মধ্যে ইনাতগঞ্জ আওয়ামীলীগের সাবেক সভাপতি আজিজুর রহমান বলেন, নিরপেক্ষ ও সুষ্টু তদন্ত হলে অভিযোগটির সত্যতা প্রমাণিত হবে। তদন্ত কমিটির অনুলিপি মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি), স্থানীয় সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবুসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ কে এম গোলাম কিবরিয়া তাপাদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর পদক্ষেপ গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com