বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে কর্মসৃজন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

  • আপডেট টাইম রবিবার, ২৪ জুলাই, ২০১৬
  • ৫৭২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নে অতি দরিদ্রদের ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচি প্রকল্পের টাকা শ্রমিকদের না দিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য আমজাদ হোসেনের বিরুদ্ধে।
অভিযোগ সুত্রে জানা যায়- ২১ জুলাই ওই ওয়ার্ডের সদস্য আমজাদ হোসেন মাসুক ও কৃষি ব্যাংক চৌমুহনী শাখার জনৈক কর্মকর্তারা যোগসাশসে শ্রমিকদের জব কার্ড ছাড়াই ভূয়া টিপসই দিয়ে বিল উত্তোলন করতে গেলে স্থানীয় সাংবাদিকদের নজরে আসে। এসময় মাসুক মেম্বার সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করেন।
এ বিষয়ে স্থানীয় শ্রমিক মন্নর আলী অভিযোগ করে বলেন, আমি ও আমার ভাই জমির আলী এক সাথে কর্মসৃজন কর্মসূচিতে ৩০ দিন কাজ করেছি। কিন্তুু বিল পেয়েছি ২০ দিনের। মেম্বার আমাকে ১২শ টাকা মুজুরি দিয়েছে অথচ আমার ভাই জমির আলী কে ১৫ শ টাকা দিয়েছে। বাকী ১০ দিনের বিল পাওয়া যাবে না বলে দিয়েছে মেম্বার আমাদেরকে। কর্মসৃজন কর্মসূচির শ্রমিক কমলপুর গ্রামের গণি মিয়ার স্ত্রী জোহরা খাতুন বলেন, আমি নিয়মিত কাজ করেছি আগের বিল নিয়েছি কিন্তু আজকে বিল নিতে গেলে মেম্বার বলে আমার নাকি ব্যাংকে কোন একাউন্ট নাই তাই বিল পাব না। এ ব্যাপারে ইউ/পি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ বলেন, এ বিষয়ে আমার কোন দায়িত্ব নেই। তাই কিছু বলতে পারবো না। উপজেলা প্রকল্প কর্মকর্তা বলেন, আমরা অনেক আগেই বিল ছাড় দিয়ে দিয়েছি। শ্রমিকদের প্রত্যকের নামে ব্যাংকে একাউন্ট রয়েছে তারা প্রত্যকেই নিজেদের টাকা জব কার্ড দিয়ে একাউন্ট থেকে উত্তোলন করতে পারবে। কোন মেম্বার টাকা উত্তোলন করতে পারবে না। তারপরও কোন প্রকার অনিয়মের অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নিব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com