সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নতুন ব্রীজে টমটম ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত

  • আপডেট টাইম রবিবার, ১৭ জুলাই, ২০১৬
  • ৫৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দে মাজার জিয়ারত করে বাড়ি ফেরার পথে টমটম ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছে। শনিবার সন্ধ্যায় হবিগঞ্জ-নতুনব্রীজ সড়কের সুদিয়াখলা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, মুড়ারবন্দের নাসির উদ্দিন (রঃ) এর মাজার জিয়ারত শেষে টমটমযোগে হবিগঞ্জে ফিরছিলেন একদল যাত্রী। উল্লেখিতস্থানে পৌছলে পেছন দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান টমটমকে ধাক্কা দেয়। এতে টমটমটি উল্টে পাশের খাদে পড়ে যায়। আহত অবস্থায় টমটম চালক হিরা মিয়া (৫০), তাউছ মিয়া (৩৫), শান্ত মিয়া (৭০), রোকেয়া খাতুন (৫০) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর পিকআপসহ চালক পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com