বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

শহরে আটক বিএনপি নেতা এখলাছকে কারাগারে প্রেরণ

  • আপডেট টাইম বুধবার, ৬ জুলাই, ২০১৬
  • ৪৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পৌর মার্কেটের ব্যবসায়ী আল হেরা টেলিকমের মালিক মাসুক মিয়ার শ্যামলীস্থ বাসায় প্রবেশ করে তার উপর হামলা ও অপহরণের চেষ্টার অভিযোগে বিএনপি নেতা এখলাছ মিয়াকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার কড়া নিরাপত্তার মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়। উল্লেখ্য, গত সোমবার রাত ৯টার দিকে মাধবপুর উপজেলার শাহপুর গ্রামের মাসুক মিয়ার হবিগঞ্জ শহরের শ্যামলীস্থ বাসায় জোরপূর্বক প্রবেশ করে হামলা ও তাকে অপহরণের চেষ্টা চালায় তার সমন্দি বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত সোয়াই মিয়া পুত্র বিএনপি নেতা এখলাছ মিয়া ও ফারুক মিয়াসহ একদল লোক। এক পর্যায়ে তারা ঘরের আসবাবপত্র ভাংচুর করে মাসুককে মারপিট করে তাকে অপহরণের চেষ্টা চালায়। স্থানীয় লোকজন সদর থানায় খবর দিলে এসআই মিজানুর রহমান ও রাজকুমার ঘটনাস্থলে পৌছে এখলাছকে আটক করলেও অন্যান্যরা পালিয়ে যায়। আহত অবস্থায় মাসুক মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাপসাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে রাতেই মাসুক মিয়া বাদি হয়ে মামলা দায়ের করেন। এ ব্যাপারে ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, আটক এখলাছ মিয়াকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com