শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

দুঃস্থদের মাঝে যুবলীগের চাউল বিতরণকালে-সেলিম ॥ জঙ্গীবাদ ও গুপ্তহত্যা দমনের সবাইকে এক হয়ে কাজ করতে হবে

  • আপডেট টাইম সোমবার, ৪ জুলাই, ২০১৬
  • ৫৪৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জেলা যুবলীগ সভাপতি মোঃ আতাউর রহমান সেলিম বলেন, পবিত্র রমজান মাসের ত্যাগ শান্তির শিক্ষা থেকে বলিয়ান হয়ে হিংসা, প্রতিহিংসা ভুলে বাংলার সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গীবাদ ও গুপ্তহত্যা দমনের লক্ষ্যে দলমত নির্বিশেষে সবাইকে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে এক হয়ে কাজ করতে হবে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গতকাল দুপুরে শিরিষতলা প্রাঙ্গণে হবিগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে ৬শ গরীব ও দুস্থ পরিবারের মাঝে চাউল বিতরণকালে তিনি এ কথাগুলো বলেন।
03 Express copyএ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডঃ শাহ্ ফখরুজ্জামান, যুবলীগ নেতা ও হবিগঞ্জ চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, যুবলীগ নেতা রন্টু পুরকায়স্থ, সজল রায়, শওকত আকবর সোহেল, বিপ্লব রায় চৌধুরী, কাউন্সিলর উম্মেদ আলী শামীম, এসএম আব্দুর রউফ মাসুক, মোতাহের হোসেন রিজু, ফেরদৌস আহমেদ, ইঞ্জিনিয়ার হাজী ওয়াহিদুজ্জামান বাবুল, কাউন্সিলর গৌতম রায়, নিজাম উদ্দিন শরীফ জনি, শাহ্ আলম সিদ্দিকী, সোহেল চৌধুরী, বেলাল আহমেদ, ফারুক আহমেদ, মুহিন চৌধুরী, মোঃ আলমগীর, মিলন আহমেদ, আমির হোসেন, ধ্র“বজ্যোতি দাশ টিটু, সিরাজুল ইসলাম শান্ত, ওয়াহিদুর রহমান, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমেদ তাজ, মঈন উদ্দিন চৌধুরী সুমন, সফিকুল ইসলাম বাবুল, আব্দুর রকিব রনি, ইকবাল হোসেন খান, আবু সুফিয়ান, দেলোয়ার হোসেন খান, জাহাঙ্গীর আলম দুলাল, আবুল কাশেম রুবেল, জসিম উদ্দিন, শেখ রুবেল প্রমূখ। রেড ক্রিসেন্ট যুব ইউনিটির প্রধান পংকজ কান্তি পল্লব এর নেতৃত্বে স্বেচ্ছাসেবকের একটি দল শান্তিশৃংখলায় কাজ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com