শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

জিয়াউর রহমান ও তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে হবিগঞ্জে তাঁতীদলের বিক্ষোভ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতা ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রে প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ছবি অবমাননা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ, অশালীন ও অমূলক বক্তব্য প্রদানের প্রতিবাদে “হবিগঞ্জ জেলা তাঁতীদল” হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
গতকাল ২১ জুলাই বিকাল ৪ টার দিকে শহরের আরডিহল প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে কোর্ট মসজিদের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। জেলা তাঁতীদলের সভাপতি সৈয়দ তোফায়েল ইসলাম কামাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফি কাইয়ুম এবং সাংগঠনিক সম্পাদক এ কে এম রাজীব মেম্বার এর যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডঃ মোঃ এনামুল হক সেলিম। বক্তব্য রাখেন- হবিগঞ্জ জেলা তাঁতীদলের সিনিয়র সহ-সভাপতি মুকিম চৌধুরী, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, জেলা তাঁতীদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল মিয়া, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াউল হক ফয়সল, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, হবিগঞ্জ সদর উপজেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মীর কামরুজ্জামান রুবেল, চুনারুঘাট উপজেলা তাঁতীদলের আহবায়ক আরফানুর রহমান মানিক, বানিয়াচং উপজেলা তাঁতীদলের আহবায়ক মওদুদ আহমেদ, যুগ্ম আহবায়ক আবুল হাসান আসাদ, রাশেদ আহমেদ, ফজলুর রহমান, মাধবপুর উপজেলা তাঁতীদলের আহবায়ক কামাল মিয়া, সদস্য সচিব জহির উল্লা বশির, হবিগঞ্জ পৌর তাঁতীদলের আহবায়ক বাবু লিটন সরকার, যুগ্ম আহবায়ক শংকর বনিক, হবিগঞ্জ পলিটেকনিকেল ছাত্রদের সভাপতি ইমন মিয়া, তাঁতীদল নেতা রাখাল সরকার, ফটিক শীল, মাধবপুর উপজেলা তাঁতীদল নেতা লিটন মিয়া, ইয়াহিয়া খান, সাদেক মিয়া, হুমায়ূন করিব, মোজাহিদ মিয়া, মোঃ হৃদয় মিয়া, মালেক মিয়া, মোঃ সালাম, বানিয়াচং উপজেলা তাঁতীদল নেতা তাহের মিয়া, হুমায়ূন মিয়া, পারভেজ মিয়া, আইনুল মিয়া, সেবুল মিয়া, তোফায়েল ইসলাম, সিদ্দিক মিয়া, ফজুল মিয়া, নুরুল হুদা, মহিবুর মিয়া, আলীম উদ্দিন, মোঃ সম্রাট, জিতু মিয়া, আবুল হোসেন, সামির মিয়া, বাছিত মিয়া, আশু মিয়া, মোস্তফা মিয়া, চুনারুঘাট উপজেলা তাঁতীদল নেতা মোঃ আফজাল মিয়া, ফারুক মিয়া, মোঃ সহিদ মিয়া, জাহির মিয়া, ফারুক মিয়া, মিনহাজ উদ্দিন, মীর রাসেল উজ্জামান সাদ্দাম, মোঃ হেকিম মিয়া, মোঃ জুয়েল মিয়া, মোঃ কবির মিয়া, মোঃ ছালেক মিয়া, মোঃ সিতু মিয়া, মোঃ মুবাসির আহমেদ, মোঃ সাগর মিয়া, আনন্দ সরকার, অধিকার সরকার, শ্রীবাস সন্ন্যাসী, অজিত সরকার, রুমন সরকার, সাগর সরকার, প্রকাশ সরকার, আলিম উদ্দিন, মহিবুর খান, হাফিজুর খান, গাউছ উদ্দিন, আহমদ খান। প্রধান অতিথি’র বক্তব্যে এডভোকেট মোঃ এনামুল হক সেলিম বলেছেন-বিএনপির বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের জবাব আগামী নির্বাচনে জনগ ভোটের মাধ্যমে দেবে।
তিনি বলেন, কিছু ষড়যন্ত্রকারী ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। বিভিন্ন টালবাহানা করে নির্বাচন পেছানোর চেষ্টা করছে। কিন্তু তারা যানে না বিএনপি আন্দোলন সংগ্রামের ভয় করে না। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদ আওয়ামীলীগের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেই বিএনপি রাজপথে আছে।
এনামুল হক সেলিম, দলের সর্বস্তরের নেতাকর্মীদের আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে জনগণের কল্যানে কাজ করার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com