বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫ শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে এমপি সৈয়দ ফয়সল ॥ কাউকে মিথ্যা মামলায় হয়রানি করা হবে না তবে কেউ অন্যায় করলে কঠোর হাতে দমন করা হবে হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের প্রস্তুতি কাজ পরিদর্শন করেছেন পৌরসভার প্রশাসক দরিদ্রদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেছে আলহাজ্ব গোলাম আহমদ ফাউন্ডেশন আবারো আলোচনায় কিশোর গ্যাং শহরে বিভিন্ন অফিস এলাকায় উৎপাত শায়েস্তাগঞ্জে চাঁদাবাজির ঘটনায় মামলা ॥ দুই যুবক কারাগারে নবীগঞ্জে তালুকদার ফাউন্ডেশনের সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী শায়েস্তাগঞ্জে গাড়ি আটকে চাঁদাবাজি সেনাবাহিনীর অভিযানে আফিল আটক

সিলেটে ডাকাতির প্রস্তুতিকালে হবিগঞ্জের ৬ ডাকাত আটক

  • আপডেট টাইম শনিবার, ২ জুলাই, ২০১৬
  • ৫৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেটে ডাকাতির প্রস্ততিকালে হবিগঞ্জের ছয় ডাকাতকে আটক করেছে সিলেট কোতোয়ালী থানা পুলিশ। গতকাল শুক্রবার ভোররাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।
আটককৃত ডাকাতরা হলো- হবিগঞ্জ সদরের আবদুল জলিল (৪০), কাওসার (২৮), সবুজ মিয়া (৩৫), উজ্জ্বল মিয়া (৩০), ফুল মিয়া (৪০) ও বানিয়াচঙ্গের মাসুক মিয়া (৩০)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার ভোররাতে ওসমানী মেডিকেল কলেজ এলাকায় একদল ডাকাত মাইক্রোবাসযোগে ডাকাতির প্রস্তুতি নেয়। টহল পুলিশ ঘটনা আচ করতে পেরে ডাকাতদের মাইক্রোবাসের দিকে এগিয়ে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশও তাদের পিছু ধাওয়া করে। জিতু মিয়ার পয়েন্টে আসার পর পুলিশ চারদিক ব্যারিকেড দেয়। এসময় ব্যারিকেড ভেঙে ডাকাতবহনকারী মাইক্রোবাসটি পালানোর চেষ্টা করলে পুলিশ উল্লেখিত ৬জনকে আটক করতে সক্ষম হয়। এসময় তাদের বহনকারী মাইক্রোবাসসহ তাদের কাছ থেকে ৩টি ধারালো ছোরা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সিলেট কোতোয়ালী থানার ওসি সুহেল আহমদ জানান, তাদের সবার বাড়ি হবিগঞ্জে। সবার পেশা ডাকাতি। তবে ডাকাতির জন্য নিজ এলাকার চেয়ে বেশি পছন্দ সিলেট। মাঝে মধ্যে তারা দলবেধে সিলেটে আসে। ডাকাতি করে ফের হবিগঞ্জ চলে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com