বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

লাখাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১ ॥ আহত ২০ ॥ আটক ৪

  • আপডেট টাইম শুক্রবার, ১ জুলাই, ২০১৬
  • ৬০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার লক্ষীপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ওয়াহিদ মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিহতসহ অন্তত ২০ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ সংঘর্ষ চলে। সংঘর্ষে বাড়ি ঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ ঘটে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, মুড়াকড়ি ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ৬নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বার মুজিবুর রহমানের সাথে মেম্বার প্রার্থী হিরা মিয়া ও কটন মিয়ার নির্বাচনী বিরোধসহ আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুজিবুর রহমানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে কটন মিয়া ও হিরা মিয়া পরাজিত হয়। এরপর থেকে আরো ক্ষিপ্ত হয়ে উঠে। এর জের ধরে গতকাল বৃহস্পতিবার উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ফিকলের আঘাতে ঘটনাস্থলেই ওয়াহিদ মিয়ার মৃত্যু হয়। ফিকলের আঘাতটি ওয়াহিদ মিয়ার চোখ দিয়ে প্রবেশ করে মাথার পেছন থেকে বের হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ধনু মিয়া (৫০), ফুরুক মিয়া (৪৫) ও বারিক মিয়া (২০) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মাঝে ধনু মিয়াকে টেটাবিদ্ধ অবস্থায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে লাখাই থানার ওসি মোজাম্মেল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ এড়াতে ওই গ্রামে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। গ্রেফতার আতংকে ওই গ্রাম পুরুষশূণ্য হয়ে পড়েছে। এ বিষয়ে ওসি জানান, আধিপত্য বিস্তার নিয়ে তাদের মাঝে সংঘর্ষ হয়েছে।
এদিকে রাতেই লাখাই থাকার ওসি মোজ্জামেল হকের নেতৃতৃত্বে একদল পুলিশ লক্ষীপুর গ্রাম অভিযান চালিয়ে হত্যাকান্ডের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আনছার মিয়া, শেরু মিয়া, সুজন মিয়া, খসরু মিয়াকে গ্রেফতার করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com