বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

সাংবাদিক মজিদের পিতার রুহের মাগফেরাত কামনায় জেলা সাংবাদিক ফোরামের দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬
  • ৭৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সদস্য ও দৈনিক আজকের হবিগঞ্জ’র ভারপ্রাপ্ত সম্পাদক এডভোকেট এম এ মজিদের পিতার রুহের মাগফেরাত কামনায় জেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাদ যোহর হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী। এরপূর্বে মরহুমের কর্মময় জীবনের উপর সংক্ষিপ্ত আলোচনা করা হয়। জেলা সাংবাদিক ফোরামের সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুরের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে আমন্ত্রীত অতিথিদের মধ্য বক্তব্য রাখেন-হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এডভোকেট আলহাজ্ব মোঃ আমির হোসেন ও হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ ফজলুর রহমান।
Pic copyমাহফিলে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, দৈনিক সমাচারের সম্পাদক গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, দৈনিক তরফ বার্তার সম্পাদক অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, এটিএন বাংলার হবিগঞ্জ প্রতিনিধি এম এ হালিম, দৈনিক আজকের হবিগঞ্জের ভারপ্রাপ্ত সম্পাদক এম এ মজিদ, জেলা জাসাদের সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি এম এ ওয়াহেদ, সাবেক সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন দুলাল, জিটিভির হবিগঞ্জ প্রতিনিধি মোঃ নুর উদ্দিন, জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি অপু চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম ওয়াহাব নাইমী, কোষাধ্যক্ষ এম এ কাদির, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ মশিউর রহমান, মোহনা টিভির হবিগঞ্জ প্রতিনিধি মোঃ ছানু মিয়া, জেলা সাংবাদিক ফোরামের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এম কাউছার আহমেদ, এসএ টিভির হবিগঞ্জ প্রতিনিধি আব্দুর রউফ সেলিম, এশিয়ান টিভির হবিগঞ্জ প্রতিনিধি সুরুজ আলী, ইটাখোলা মাদ্রাসার প্রভাষক এবিএম আল আমিন চৌধুরী, দৈনিক সমাচারের স্টাফ রিপোর্টার আখলাছুর রহমান প্রিয়, জাকারিয়া চৌধুরী, জাহেদ আলী মামুন, শাহ আলম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com