বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পল্লীবিদ্যুৎ সমিতির কর্মচারীদের পে-স্কেল বাস্তবায়নের দাবীতে শায়েস্তাগঞ্জে মানববন্ধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬
  • ৬৪৫ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ সরকার ঘোষিত শতভাগ পে-স্কেল বাস্তবায়নের দাবীতে সারা দেশের ন্যায় হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীারা মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি পালন করেছে। গতকাল সোমবার শায়েস্তাগঞ্জ ওয়ার্কসপ এলাকাস্থ সমতিরি সদর দপ্তরের ভেতরে বেলা দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। এতে সদর দপ্তর ছাড়াও জোনাল অফিসের কর্মরতরাও অংশগহণ করেন। এর নেতৃত্বদানকারী পল্লী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী লীগ (প্রস্তাবিত) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হবিগঞ্জ জেলা সভাপতি মোঃ ছালেকুজ্জামান শাকিল ও সাধরণ সম্পাদক রতিন চন্দ্র রায় বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিদ্যুৎখাতে উন্নয়নের ক্ষেত্রে অনেক অবদান রেখেছেন। তার অবদান ভুলার নয়। তারা বলেন, আমরা আশা করছি শেখ হাসিনার সরকার পল্লী বিদ্যুত সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের জন্য যে পে-স্কেল ঘোষণা করেছেন সেটি শতভাগ বাস্তবায়ন করবেন। তারা জানান, পবিত্র রমযান মাসে হবিগঞ্জসহ দেশের ৭৬টি জেলা ও উপজেলায় এ কর্মসূচি পালন করেছে পল্লী বিদ্যুত শ্রমিক লীগের নেতা কর্মীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com