মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

ইমামের উদারতা দেখে মুসলিম হলেন ৯ চীনা

  • আপডেট টাইম বুধবার, ২২ জুন, ২০১৬
  • ৪৬৩ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ সৌদি আরবে স্থানীয় এক মসজিদের ইমাম ও কয়েকজন মুসলমানের উদারতা দেখে ইসলাম গ্রহণ করলেন নয়জন চীনা নাগরিক। মসজিদের ইমাম ড. ওয়ালিদ আজাজি বলেন, তারা কয়েকজন চীনা শ্রমিককে মসজিদের পাশে কার্টনের মধ্যে ঘুমাতে দেখেন।
পরে কয়েকজন মুসলিমের সহযোগিতায় ওই শ্রমিকদের মসজিদের বাগানের পাশে থাকার এবং খাওয়ার ব্যবস্থা করেন মসজিদের ইমাম। অমুসলিম হওয়ায় তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হবে এমনটা ভেবে ভয়ে ছিলেন ওই শ্রমিকরা। কিন্তু তাদের সঙ্গে সম্পূর্ণ মানবিক আচরণ করা হলে তারা বিস্মিত হন।
এছাড়া ওই ইমাম শ্রমিকদেরকে তাদের দূতাবাসের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা এবং দেশে ফেরত পাঠানোর চেষ্টা চালিয়ে যান। ইমাম ড. আজাজি জানান, নয় মাসের বেতন না পেয়ে এবং দুর্ব্যবহারের কারণে ওই শ্রমিকরা তাদের কোম্পানি ছেড়ে আসেন। এতে সৌদি আরবের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়। তবে ইমাম ও অন্য মুসলমানদের আচরণে ওই শ্রমিকদের ভুল ধারণা দূর হয়ে যায়। তাদের কাছে ইসলামের সঠিক মর্মকথা এবং সত্যিকার মুসলমানের চরিত্র তুলে ধরেন ইমাম।
শেষ পর্যন্ত মুসলমানদের হৃদ্যতাপূর্ণ আচরণে সন্তুষ্ঠ হয়ে ওই নয় চীনা শ্রমিক ইসলাম গ্রহণ করেন। তারা শুক্রবার প্রথম জুমা আদায় শেষে দেশে ফিরে যাবেন বলে জানান। তাদের একজন বলেন, ‘আমরা খুব শিগগিরই আমাদের দেশে ফিরে যাচ্ছি। কিন্তু সঙ্গে নিয়ে যাচ্ছি নতুন ধর্ম এবং ওই মহান মানুষগুলোর কিছু মধুর স্মৃতি যারা তাদের ভালো আচরণ, হৃদ্যতা ও ভদ্র ব্যবহারে এই মহান ধর্মের আলোয় আমাদের আলোকিত করেছেন। যুগান্তর

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com