বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে ইফতার মাহফিল

  • আপডেট টাইম সোমবার, ২০ জুন, ২০১৬
  • ৯৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র মাহে রমজান উপলক্ষে হবিগঞ্জের জেলা প্রশাসনের উদ্যোগে মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ হবিগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনে সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী, জেলা ও দায়রা জজ মোঃ মাহবুব উল হক, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, পিপি এডঃ সিরাজুল হক চৌধুরী, পিপি এডঃ আবুল হাশেম মোল্লা মাসুম, হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, বিশিষ্ট চিকিৎসক রোটারীয়ান ডাঃ মোঃ জমির আলী, হবিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, বিশিষ্ট সমাজ সেবক প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুল, দৈনিক দেশ জমিন সম্পাদক আলমগীর খান, দৈনিক আজকের হবিগঞ্জের ভারপ্রাপ্ত সম্পাদক এম এ মজিদ, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সেক্রেটারী শরীফ চৌধুরী, হবিগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কুহিনুর, সহ-সভাপতি এম সালাম চৌধুরী, মোহনা টিভির জেলা প্রতিনিধি মোঃ ছানু মিয়া, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এস এম সুরুজ আলী, করাঙ্গি নিউজের সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম, দৈনিক দেশ জমিনের স্টাফ রিপোর্টার বদরুল আলমসহ প্রশাসনের কর্মকর্তা, আইনজীবি, রাজনৈতিকবৃন্দ ও সাংবাদিকগণ। মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওঃ গোলাম মোস্তফা নবীনগরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com