বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

সঙ্গীত শিক্ষক উস্তাদ জ্যোতির্ময় দাশের মৃত্যু বার্ষিকী পালিত

  • আপডেট টাইম রবিবার, ১৯ জুন, ২০১৬
  • ৫৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের প্রখ্যাত সঙ্গীত শিক্ষক উস্তাদ জ্যোতির্ময় দাশ এর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে জেলার কয়েকটি সাংস্কৃতিক সংগঠন। গতকাল শুক্রবার রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ কার্যালয়ে স্যার জ্যোতির্ময় দাশ স্মৃতি পর্ষদ, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ ও আনন্দ ধারা একাডেমী আলোচনা সভা করেছে। আলোচনা সভায় তাঁর জীবনের উপর বিশেষ আলোকপাত করা হয়। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ করেছেন, দৈনিক হবিগঞ্জ সমাচারের সম্পাদক ও প্রকাশক গোলাম মোস্তফা রফিক, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সাংবাদিক ও একতারা শিল্প গোষ্ঠী সাধারণ সম্পাদক আব্দুল মন্নাফ চৌধুরী, সহযোগী অধ্যাপক আলপনা কর্মকার, সঙ্গীত প্রশিক্ষক স্বদেশ বিশ্বাস, আবু মোতালেব খান লেবু, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ এর সহ-সাধারণ সম্পাদক এম. হারুনুর রশীদ হারুন, এডঃ সুজন চৌধুরী, কবি সিদ্দিকী হারুন, নাট্যমেলার সভাপতি শাহ আলম চৌধুরী মিন্টু, নাট্যকর্মী আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ, কন্ঠশিল্পী রুপা মোদক, সুমি পাল, রাজিব, ফয়সাল, শুভজিৎ দেব শাওন, সৈয়দ ইশতিয়াক আহসান বাবু, সুপ্তা পাল, ডাঃ গ ম সাকু প্রমূখ। উল্লেখ্য, গত ২০১৩ ইং সনে ১৯শে জুন ভোর রাত ৩টা ১৫ মিঃ ধানমন্ডির রেনেসা হাসপাতালে ইহলোক ত্যাগ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com