বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচংয়ে বাকপ্রতিবন্ধী যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ জুন, ২০১৬
  • ৭৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কদুপুর নোয়াগাঁও গ্রামে রোমেনা আক্তার নামের এক বাকপ্রতিবন্ধী যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের দিনমজুর জমসেদ মিয়ার কন্যা। জমসেদ মিয়া জানান, গত বুধবার তারা স্বামী-স্ত্রী কাজের সন্ধানে বাইরে চলে যান। দুপুরে প্রতিবেশীরা তাদের খবর দেয় রোমানার লাশ ঘরের তীরের সাথে ঝুলছে। বাড়ি ফিরে তীরের সাথে তার মেয়ের উড়না পেচানো অবস্থায় লাশ দেখতে পায়। পরে তারা বানিয়াচং থানায় খবর দিলে পুলিশ ওই দিন বিকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। গতকাল বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়। তবে জমসেদ মিয়া মৃত্যুর কারণ জানাতে পারেননি। এ ব্যাপারে বানিয়াচং থানার ওসি অমূল্য কুমার চৌধুরী জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার আগে কিছু বলা যাচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com