শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

মাধবপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় ২ জন নিহত

  • আপডেট টাইম রবিবার, ১২ জুন, ২০১৬
  • ৫৭০ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের খড়কী গ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় দু’পক্ষের ২ জন নিহত হয়েছে। শুক্রবার সংঘর্ষে আহত মোঃ ফারুক মিয়া হবিগঞ্জ সদর আধূনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার মারা যান। নিহত ফারুক মোনায়েম খাঁ গ্র“পের আলফু মিয়ার ছেলে। অপর দিকে শনিবার সন্ধ্যা রাতে হামলায় মিরাজ বেগম (১০০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়- শুক্রবার উপজেলার খড়কী গ্রামের মাঠে পাহারাদার নিয়োগকে কেন্দ্র করে ইউপি সদস্য মোনায়েম খাঁ গ্র“প ও পরাজিত ইউপি সদস্য আব্দুল হাই গ্র“পের মধ্যে কয়েক দফা সংঘর্ষে উভয় গ্র“পের প্রায় ৬০ জন আহত হয়। হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোনায়েম খাঁ গ্র“পের সদস্য সংঘর্ষে আহত ফারুক মিয়া (২৮) গতকাল সকালে মারা যায়। লাশ ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় গ্রামে নিয়ে গেলে উত্তেজনা দেখা দেয়। এ সময় প্রতিপক্ষের হামলায় আব্দুল হাই গ্র“পের মৃত লতিফ হোসেনের স্ত্রী মিরাজ বেগম (১০০)কে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এব্যাপারে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোকতাদির হোসেন জানায়-নিহতের লাশ ময়না তদন্তের জন্য আজ রবিবার সকালে হবিগঞ্জ মর্গে প্রেরন করা হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে খড়কী গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com