মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মাধবপুরে বাড়ির পানি নিস্কাসনের ড্রেন নিয়ে সংঘর্ষে ২০ জন আহত

  • আপডেট টাইম রবিবার, ৫ জুন, ২০১৬
  • ৫৮৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার নজরপুর গ্রামে বাড়ির পানি নিস্কাসনের ড্রেনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে সানু মিয়ার ছেলে আহমদ আলী (আনুমিয়া)কে (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, আব্দুল হাই (৫০), সাজু মিয়া (৩৫), মোহাম্মদ আলী (৩৮), ঈদন মিয়া (৩০) ও সেলিম মিয়াকে (৩২) বি-বাড়িয়া সদর হাসপাতালে, ইলিয়াস কাঞ্চন তানহাকে(৩৫) হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি এবং হাফেজ বাহার (৩০), ইয়াছিনুল মুক্তার (৩০), আক্তার হোসেন (৪৫), সাদ্দাম হোসেন (২২), শিরিন আক্তার (২৪), মুর্শিদ আক্তার (৪৬)সহ বাকিদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, নজরপুর গ্রামের মৃত নবাব আলীর জমির উপর দিয়ে একই গ্রামের সাজু মিয়ার বাড়ির পানি নিস্কাশনের ড্রেন নির্মানকে কেন্দ্র করে বাধানুবাধের এক পর্যায়ে গতকাল শনিবার বিকেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক মমিনূল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিত নিয়ন্ত্রনে আনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com