রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জে ডাঃ মুশফিক হোসেন চৌধুরী ॥ নৌকার বিজয় নিশ্চিত করতে একযোগে কাজ করতে হবে

  • আপডেট টাইম শনিবার, ২১ মে, ২০১৬
  • ৫৫৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হোসেন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণেই ডিজিটাল বাংলার রূপকার ও গণতন্ত্রের মানসকন্যা প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ দেশ ও গণ মানুষের কল্যাণে আওয়ামী সরকার নিরলস ভাবে কাজ করছে। তাই ইউপি নির্বাচনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থীদের স্বাধীনতার স্ব-পক্ষের প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করলে প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে গতিশীল উন্নয়ন সহ মানুষের সুখে, দুঃখে কাজ করে ইউনিয়নকে মডেল হিসাবে গড়ে তুলবেন আওয়ামীলীগের মনোনিত চেয়ারম্যানগণ। তিনি বলেন, আওয়ামীলীগ সরকার কথায় নয় কাজে বিশ্বাসী। গতকাল শুক্রবার বিকেল ৪টায় নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নে আওয়ামীলীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়াকে দলীয় প্রতীকে নৌকার বিজয় নিশ্চিত করতে ইউপি আওয়ামীলীগ কর্তৃক স্থানীয় কসবা বাজারে আয়োজিত বিশাল কর্মি সভায় ও গণসংযোগ শেষে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। ইউপি আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেনের সভাপতিত্বে ও ১নং ওয়ার্ড এর সভাপতি সাইফুল আলমের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ মুজিবুর রহমান কাজল, নবীগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র এটিএম সালাম, ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুজাত চৌধুরী, ইউপি কৃষকলীগ নেতা ফজলুর রহমান চৌধুরী, আওয়ামীলীগ নেতা হাজী মদরিছ উল্লাহ, আওয়ামীলীগ নেতা আব্দুল মুমিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সালেহ জীবন, ছাত্রলীগ নেতা শাহ জাহান সাজু, যুবলীগ নেতা সালিক মিয়া, ছাত্রলীগ নেতা মুন্না, আওয়ামীলীগ নেতা আব্দুল মুমিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা এম মুজিবুর রহমান, টিপু সুলতান, আব্দুল খালিক প্রমূখ।
কর্মী সভা ও গণসংযোগে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ ও শ্রমিকলীগ সহ দলীয় নেতাকর্মীদের পাশাপাশি কয়েক হাজার সমর্থকদের উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com