শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

লাখাইয়ে বিয়ের প্রলোভন যুবতীর সাথে শারিরীক সম্পর্ক ॥ থানায় মামলা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ মে, ২০১৬
  • ৫৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার মানপুর গ্রামে বিয়ের প্রলোভন দিয়ে সুন্দরী যুবতির সাথে শারিরীক সম্পর্ক গড়ে তুলেছে জীবন আহমেদ (২২) নামের এক লম্পট। পরে জনতার হাতে আটক হওয়ার পর কৌশলে সে পালিয়ে গেছে। এ ব্যাপারে ওই যুবতি লাখাই থানায় মামলা করেছে।  মামলার বিবরণে জানা যায়, ওই গ্রামের ফজল করিমের কন্যা (১৯) এর সাথে প্রতিবেশী আব্দুল মালেকের পুত্র জীবন আহমেদ (২২) এর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে বিষয়টি জীবনের পরিবার মেনে না নিলে জীবন জীবিকার তাগিদে ঢাকায় চলে যায়। কিন্তু ফোনালাপ অব্যাহত থাকে। সম্প্রতি প্রেমের টানে সাড়া দিতে জীবন বাড়িতে আসে। গত ৫ মে দিবাগত রাতে ওই মেয়ে ও জীবন একই কক্ষে রাত্রি যাপন করে। বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয় লোকজন তাদেরকে আটক করে। শুক্রবার জুম্মার নামাজের পর বিয়ের আশ্বাস দিয়ে জীবনকে ছাড়িয়ে নেয় তার প্রভাবশালী স্বজনরা। এরপরই জীবন সটকে পড়ে। গত সোমবার সদর হাসপাতালে ওই মেয়ের ডাক্তারী পরীক্ষা ও জবানবন্দি শেষে বাড়িতে ফিরে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com