শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ মে, ২০১৬
  • ৫৯২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সাধারণ সভা অনুষ্টিত হয়েছে। গতকাল সোমবার সকালে বিদ্যালয় হল রুমে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আহবায়ক আলমগীর চৌধুরী। সভাটি পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক এম এ আহাদ।
এতে বক্তব্য রাখেন, আজিজুর রহমান কন্টাক্টার, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাকিল হোসেন, আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুজিবুর রহমান, আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শেখ জামাল হোসেন, বিএনপি মনোনীত প্রার্থী আকিকুর রহমান, জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী সিরাজ উদ্দিন, চেয়ারম্যান প্রার্থী মাসুদ আহমদ জিহাদী, গোলাম রব্বানী, শাহ্ আলমগীর, ফুলজার আহমদ প্রমূখ। এছাড়াও এলাকার সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ম্যানেজিং কমিটির নির্বাচন করার লক্ষ্যে প্রস্তুতিসহ ভোটার তালিকা বোর্ডে টানানোর সিদ্ধান্ত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com