বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জেলার বিভিন্ন স্থানে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১১

  • আপডেট টাইম সোমবার, ৯ মে, ২০১৬
  • ৬৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলার বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন আহত হয়েছে। গতকাল সকালে এ ঘটনা ঘটে। আহতদের সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, শহরের উত্তর শ্যামলী এলাকার জেবা বেগম (৪৫), শ্যামলী এলাকার হেলেনা চৌধুরী (৫০), হরিপুরের মামুন মিয়া (১০), নয়াহাটির জাহির মিয়া (১৩), সদর উপজেলার নোয়াগাঁও গ্রামের লাল মতি (৫০), মনিকা রায় (১০), বাদল মিয়া (৪৫), জালালাবাদ গ্রামের মিলন (১৮), সিমা (২৫), পেয়ারা বেগম (৪০) ও ঝিকুয়া গ্রামের মিজান (১০)।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৌর এলাকাসহ জেলা সদরের বিভিন্ন গ্রামে পাগলা কুকুরের উপদ্রব মারাত্মকভাবে বেড়েছে। পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকেও এসব কুকুর নিধনের কোনো উদ্যোগ নেয়া হচ্ছে না। বিভিন্ন এলাকায় আতঙ্কে ভুগছেন সাধারণ মানুষ। বিশেষ করে নারী ও শিশুরা স্কুল-কলেজে যেতেও মারাত্মক ভয় পাচ্ছেন। সকালে বিভিন্ন এলাকায় পাগলা কুকুর ১১ জনকে কামড়িয়ে গুরুতর আহত করেছে।
সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. দেবাশীষ দাস জানান, কুকুরে কামড়ের পর্যাপ্ত ওষধ মজুদ রয়েছে। আহতদের চিকিৎসাও দেয়া হচ্ছে। তবে কাউকে কুকুর কামড় দিলে সঙ্গে সঙ্গে তাকে সাবান দিয়ে ওই জায়গাটি ভালো করে ২০ থেকে ৩০ মিনিট সময় পর্যন্ত ধুতে হয়। এতে ৮০ শতাংশ জীবাণু চলে যায়। পরবর্তীতে সরকারিভাবে সাতটি ইনজেকশন দিতে হয়। সেগুলো সময়মতো দিতে হবে। আর খেয়াল রাখতে হবে কুকুরটি মারা গেল কি না। যদি মারা যায় তবে ধরে নিতে হবে তার শরীরে রেবিস ভাইরাস রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com