বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে শিশু ধর্ষিত

  • আপডেট টাইম বুধবার, ৪ মে, ২০১৬
  • ৫৮১ বা পড়া হয়েছে

এম.এ.আই সজিব ॥ নবীগঞ্জে সংখ্যালঘু দিনমজুর পরিবারের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গ্রাম্য মুরুব্বিরা ভিকটিমের পরিবারকে ৪০ টাকা দিয়ে ঘটনাটি চাপা দেয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। গতকাল মঙ্গলবার ভিকটিমের মা বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেছেন। গত ১মে রাত ৮টার দিকে উপজেলার পানিউমদা ইউনিয়নের ইলামপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
ভিকটিমের মা জানান, গত ১মে রাত ৮টার দিকে তার মেয়েকে তিনি বাড়ির পার্শ্ববর্তী একটি দোকান থেকে লবন ও ডাল কিনে আনতে পাঠান। দোকান থেকে ফিরে আসার সময় পথিমধ্যে একই গ্রামের মৃত প্রনব সরকারের ছেলে রুপেশ্বর সরকার (২৭) শিশুটির মুখে গামছা বেধে ধান ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। মেয়েটি বাড়ি গিয়ে তার মা-বাবাকে জানায়। মা-বাবা গ্রামের জগতানন্দ সরকার, কালিদাস সরকার, ভূবন সরকার, বীরেন্দ্র সরকারসহ মুরুব্বিদের বিষয়টি জানান। পরে রাত ১০টায় গ্রামে সালিস বসে। সালিসে রুপেশ্বর সরকার নিজের দোষ স্বীকার করে। এরই প্রেক্ষিতে মুরুব্বিরা রুপেশ্বরকে ৪০হাজার টাকা জরিমানা করেন। পরদিন রুপেশ্বর মুরুব্বিদের আদেশ অমান্য করে উল্টো ভিকটিমের পরিবারকে হুমকি প্রদান করে। এতে ভিকটিমের পরিবার নিরূপায় হয়ে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা দায়ের করেন। গতকালই শিশুটির মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। সে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com