বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হরতালে হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬
  • ৫৫৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ তনুসহ সারাদেশে নারী ও শিশু ধর্ষন, হত্যাকাণ্ডে বিচার সহ ৬দফা দাবিতে প্রগতিশীল ছাত্র জোট ও সম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের আহব্বানে গতকাল সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে অর্ধ দিবস হরতালে, ঢাকা, সিলেট, চট্রগ্রাম, রংপুর, বগুড়া, জয়পুরহাট ও গাইবান্ধা সহ সারাদেশে পুলিশ ও ছাত্রলীগের সন্ত্রাসী হামলা ও গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রগতিশীল ছাত্র জোটের অন্যতম নেতা, সমাজ তান্ত্রিক ছাত্র ফন্টে জেলা সংগঠক এনামূল হক ও ছাত্রফ্রন্ট বৃন্দাবন কলেজ শাখার সভাপতি জসিম উদ্দিন।
এছাড়া হরতালে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাসদ (মার্কসবাদী) হবিগঞ্জ জেলা সংগঠক শফিকুল ইসলাম, বাসদ (মার্কসবাদী) নবীগঞ্জ উপজেলার সংগঠক ডা: সুব্রত চক্রবর্তী। নেতৃবৃন্দ বলেন তনুসহ সারাদেশে নারী ধর্ষণ, হত্যা, নির্যাতন, গুম ও মুক্তমনা মানুষদের খুনের বিচার না করে ন্যায় সংগত আন্দোলনে হামলার মাধ্যমে সরকার অপরাধীদের পক্ষাবলম্বন করেছে এবং তার ফ্যাসিবাদী রূপের বহিপ্রকাশ ঘটাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com