মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বানিয়াচংয়ে খালে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ ॥ আহত ১০ হবিগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের গবেষণার জন্য ছাত্র ফ্রন্ট নেতা লিটনের মরণোত্তর দেহ দান নবীগঞ্জের নোয়াপাড়ায় ক্রয়কৃত জমিতে লাগানো গাছ কাটতে বাধা ॥ থানায় অভিযোগ নবীগঞ্জে আলোচিত বোন হত্যা মামলার আসামী শাহীন সিলেট থেকে গ্রেফতার হবিগঞ্জ জেলায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা ॥ খালি পদ ৯৫৭টি হবিগঞ্জের বিরতিহীন বাস ভাংচুর ও শ্রমিকদের মারধোরের অভিযোগ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে সিলেট ওসমানি মেডেকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দিনমজুর লিটন মিয়া হারিয়ে যেতে বসেছে মাধবপুরের ঐতিহ্যবাহী হাতে তৈরি পানির ফিল্টার চুনারুঘাটে যৌতুক দাবির অভিযোগে পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রীর মামলা বাহুবলে মাদক সেবন করে হট্টগোল এক যুবকের ৭ মাসের কারাদণ্ড

হবিগঞ্জ জেলায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা ॥ খালি পদ ৯৫৭টি

  • আপডেট সময় সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট চরম আকার ধারণ করেছে। জেলার ১ হাজার ৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৪৬১টিতেই নেই কোনো প্রধান শিক্ষক। পাশাপাশি সহকারী শিক্ষকের ৪৯৬টি পদও শূন্য পড়ে আছে। সব মিলিয়ে জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৯৫৭টি। শিক্ষকের পদ ফাঁকা থাকায় প্রায় তিন লাখ শিশুর পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ৩০ জুন পর্যন্ত জেলার নয়টি উপজেলায় প্রধান শিক্ষকের অনুমোদিত পদ রয়েছে ১ হাজার ৫২টি। এর বিপরীতে কর্মরত আছেন ৫৯১ জন। ফলে শূন্য রয়েছে ৪৬১টি পদ। অর্থাৎ জেলার প্রায় ৪৪ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। উপজেলাগুলোর মধ্যে প্রধান শিক্ষক সংকট সবচেয়ে বেশি বানিয়াচংয়ে। সেখানে অনুমোদিত ১৬৭টি পদের মধ্যে ৮০টি পদই শূন্য। এ ছাড়া নবীগঞ্জে ৮২টি, চুনারুঘাটে ৬৯টি, মাধবপুরে ৬৬টি, হবিগঞ্জ সদরে ৫৭টি এবং লাখাইয়ে ৩৫টি প্রধান শিক্ষকের পদ খালি রয়েছে। প্রধান শিক্ষকের পাশাপাশি সহকারী শিক্ষকের ঘাটতিও প্রকট। জেলায় সহকারী শিক্ষকের অনুমোদিত ৫ হাজার ৪২৫টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ৪ হাজার ৯২৯ জন। ফলে শূন্য রয়েছে ৪৯৬টি পদ। শূন্য থাকা এসব পদের মধ্যে ২১৫টিতে চলতি দায়িত্ব দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। বাকি ২৮১টি পদ সরাসরি নিয়োগযোগ্য। বানিয়াচং, চুনারুঘাট, লাখাই, আজমিরীগঞ্জ, মাধবপুর ও বাহুবল উপজেলায় সহকারী শিক্ষকের সংকট তুলনামূলক বেশি। সার্বিক বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সম্প্রতি জেলায় ২৩৫ জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। আগামী অক্টোবর মাসেই তাঁদের বিদ্যালয়গুলোতে পদায়ন করা হবে। এতে সহকারী শিক্ষকের ঘাটতি অনেকটাই কমে আসবে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com