রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

ভূমিকম্প গুজবে আতঙ্ক রাতভর অঘুমা মানুষ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬
  • ৫৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ভূমিকম্প গুজবের আতঙ্কে রাতভর অঘুমে কাটিয়েছেন হবিগঞ্জ শহরের কোন কোন এলাকাসহ গ্রামাঞ্চলে অনেক পরিবারের লোকজন। গত রোববার রাত ৯টা থেকে এগুজব শুরু হয়। তবে কে বা কারা এ গুজব ছড়িয়েছে তা জানা যায়নি। শহরের শায়েস্তানগরের জনৈক ব্যক্তি জানান, রাত ৯টার দিকে তার প্রতিবেশী তাকে জানান যে, আজ (রোববার) রাত ২টার মধ্যে বড় ধরণের ভূমিকম্প হবে। ফলে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। এ গুজবটি এক কান দুই কান করে শহরে ছড়িয়ে পড়ে। আর এতে করে কোন কোন এলাকার লোকজন আতঙ্কে ঘর ছেড়ে বাইরে অবস্থান নেয়। অনেক পরিবারের লোকজন অঘুমা রাত যাপন করেন। এ ব্যাপারে ইনাতাবাদ এলাকার তোফাজ্জল হোসেন জানান, তার প্রতিবেশী তাকে এ খবরটি দিয়েছেন। প্রতিবেশীকে জানিয়েছে তার এক আত্মীয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com