রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জে দুই জায়গায় ভাঙ্গন পানিতে তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর বোরো ফসল

  • আপডেট টাইম রবিবার, ১৭ এপ্রিল, ২০১৬
  • ৫৯৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ গত কয়েকদিনের টানা ভারী বর্ষণে নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের অন্তর্ভূক্ত মাকালকান্দি হাওর প্রজেক্ট এর দূর্গাপুর হইতে হলিমপুর পর্যন্ত হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বেড়িবাধের দুই জায়গায় ভাঙ্গনের ফলে পানি প্রবেশ করে ইউনিয়নের বিভিন্ন গ্রামের কৃষকের কয়েক হাজার হেক্টর বুরো ফসল পানিতে তলিয়ে গেছে। এতে করে অত্র ইউনিয়নের কৃষকরা ব্যাপক তির মুখে পড়ার আশংকায় রয়েছেন।
সরজমিনে গিয়ে দেখা যায়, বাধের ভাঙ্গন দিয়ে পানি প্রবেশের ফলের পানির নীচে তলিয়ে যাওয়া ধানগাছে পচন ধরেছে। নিচু এলাকার  ধানের জমিগুলো সম্পূর্ন পানিতে তলিয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাকালকান্দি হাওর প্রজেক্ট এলাকার দূর্গাপুর ও হলিমপুর সংলগ্ন ১২ ফুট প্রস্ত বেড়িবাধের ভাঙ্গনের কাজ মাটি দিয়ে ভরাট করার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ ছাইম উদ্দিনকে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক কয়েক লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু বিগত বছরে আশানুরূপ কাজ না হওয়ায় এবারও একই জায়গায় টানা ভারী বর্ষনের ফলে পানির চাপে বাধটি ভেঙ্গে যায়। হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক এবারও বাধ সংস্কারের জন্য করগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ ছাইম উদ্দিন কে আরও কয়েক লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। কিন্তু কাজে ব্যাপক দূর্নীতি অনিয়মের অভিযোগ করেন স্থানীয় এলাকবাসী। এলাকাবাসীর অভিযোগ ১২ ফুটের বদলে প্রায় ২ ফুট জায়গায় মাটি দিয়ে ভরাট করা হয়। বিগত কয়েকদিনের টানা বর্ষণের ফলে আবারও বাধের একাধিক জায়গায় ফাটল ধরে ভেঙ্গে যায়। তিনি তার ইউনিয়ন কর্তৃক কাজের লোক দিয়ে বাধের একপাশ গর্ত করে মাটি তুলে একটি ভাঙনের প্রায় তিন ফুট মাটি দিয়ে ভরাট করেন। এ নিয়ে অত্র ইউনিয়নের জনসাধারণের মধ্যে আলোচনা সমালোচনার ঝড় বইছে। এলাকাবাসী মাকালকান্দি হাওর প্রজেক্ট এলাকার দূর্গাপুর ও হলিমপুর সংলগ্ন বেড়ী বাধের ভাঙন খতে সুইচ গেইট নির্মাণের জন্য হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের প্রতি জোরদাবী জানান। সুইচ গেইট হলে রক্ষা পাবে মাকালকান্দি হাওরের কয়েক হাজার হেক্টর ইরি বোরো ফসল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com