রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

চুনারুঘাটে বিএনপির ৬ নেতার পদত্যাগ

  • আপডেট টাইম রবিবার, ১৭ এপ্রিল, ২০১৬
  • ৫২৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা বিএনপির কার্যকরী কমিটি থেকে গাজীপুর ইউনিয়নের ৬ নেতা পদত্যাগ করেছেন। গতকাল শনিবার তাঁরা উপজেলা সভাপতির কাছে এ পদত্যাগপত্র প্রদান করেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক তালুকদার ও সাংগঠনিক সম্পাদক শামছুল হক তালুকদার তাদের সাথে অসাদাচরণ করেছেন বলে পদত্যাগে বলা হয়েছে। তবে স্থানীয় সূত্র জানিয়েছে, নির্বাচনে দলীয় মনোনয়নপত্র বিতরণকে কেন্দ্র করে তারা পদত্যাগ করেছেন। পদত্যাগকারীদের মধ্যে জহিরুল আলম চৌধুরী গাজীপুর ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। অন্যান্য পদত্যাগকারীরা হলেন, কার্যকরী কমিটির সদস্য হিমু চৌধুরী, আকরাম হোসেন, দরবেশ আলী, প্রভাষক আঃ হামিদ তালুকদার ও আঃ জাহির রঙ্গু মিয়া। জানা গেছে রঙ্গু মিয়াও দলীয় মনোনয়ন চেয়েছিলেন।
জানা গেছে, গাজীপুর ইউনিয়নে মীর সেলিম ভূইয়া নামে একজন প্রবাসীকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি দলের একজন সাধারণ সদস্য। তিনি দীর্ঘদিন বিদেশে ছিলেন। তার সাথে মনোনয়ন চেয়েছিলেন বিএনপি নেতা জহিরুল আলম চৌধুরী ও রঙ্গু মিয়া। তাদের মধ্যে জহিরুল গত নির্বাচনে প্রতিদ্বান্দ্বতা করে বিপুল ভোট পেয়েছিলেন। মুলত নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়েই তারা পদত্যাগ করেছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com