রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

মাধবপুরে দু’মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ১৩ এপ্রিল, ২০১৬
  • ৫৬৩ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া খাদ্য গোদাম এলাকায় সোমবার রাতে অভিযান চালিয়ে ২৯ পিস ইয়াবা ও ৪০ বোতল ফেন্সিডিলসহ দু’মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তাদের বহনকারী মোটরসাইকেলটি জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের মঙ্গলবার সকালে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে শ্রীমঙ্গল র‌্যাব-৯ সিনিয়র এএসপি মোঃ হায়াতুন-নবী এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার এএসপি মোহাম্মদ জিয়াউল হক এবং এএসপি মোঃ বেল্লাল হোসেন মল্লিক ওই এলাকায় অভিযান চালিয়ে উপজেলার মাদারগড়া গ্রামের হাবিব মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী খোকন মিয়া (২০) ও বিজয়নগর উপজেলার উত্তর বরচাল গ্রামের আলী হোসেনের ছেলে সোহেল মিয়া (১৯) কে আটক করে। এ সময় তাদের কাছে রক্ষিত ২৯ পিস ইয়াবা, ৪০ বোতল ফেন্সিডিল ও তাদের বহনকারী মোটর-সাইকেল জব্দ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com