শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

লাঙ্গলকে ভোট দিয়ে আওয়ামী দুঃশাসনের জবাব দিন-আতিক

  • আপডেট টাইম রবিবার, ৫ জানুয়ারী, ২০১৪
  • ৫৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সুষ্টু নির্বাচন স্বার্থে প্রশাসন, সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, পুলিশ, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতা চেয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, হবিগঞ্জ জেলা সভাপতি ও হবিগঞ্জ সদর-লাখাই আসনে জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক। তিনি গতকাল শনিবার এক বিবৃতিতে এ সহযোগিতা কামনা করেন। গতকাল দক্ষিণ শ্যামলীস্থ কার্যালয়ে সর্বস্তরের নেতা কর্মী ও শোভাকাঙ্খীদের নিয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠানে হবিগঞ্জ-লাখাইবাসীর প্রতি বলেন, হবিগঞ্জ-লাখাইবাসীর সেবা করার জন্য দলমত নির্বিশেষে আমাকে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে একবার নির্বাচিত করুন। তিনি আরও বলেন যে, আমি আজীবন হবিগঞ্জ-লাখাইবাসীর সেবা করে যেতে চাই। তাই একটি বার আমাকে হবিগঞ্জবাসীর সেবা করার জন্য সুযোগ দেওয়ার জন্য আকুল আবেদন জানাচ্ছি। তিনি বলেন, বিগত ৫বৎসর আমি সততা ও নিষ্টার সাথে কাজ করেছি এবং হবিগঞ্জ-লাখাইর উন্নয়নের জন্য নিজ উদ্যোগে কাজ করেছি। এবার নির্বাচিত করলে আমি আমার নিজের পক্ষ থেকে দান-অনুদানের মাধ্যমে উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি সরকারী বরাদ্দসহ সম্পূর্ণটাই হবিগঞ্জ ও লাখাইবাসীর উন্নয়নে কাজে লাগাব। তিনি আরও বলেন, ভোটকেন্দ্রে গিয়ে দলমত নির্বিশেষে সকলে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে আওয়ামী  দুঃশাসনের জবাব দিন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি এডঃ জাবেদ আলী, অপু চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক জালাল উদ্দিন খাঁন, মীর জিয়াউল হক জিয়া, জেলা জাপার সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, সৈয়দ মোতাব্বির হোসেন ফটিক, দপ্তর সম্পাদক এস.এম.লুৎফুর রহমান, কামাল মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com