বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বিশ্ব অটিজম দিবসের সভায় এমপি কেয়া চৌধুরী ॥ অটিস্টিক শিশু সমাজের বোঝা নয় পরিচর্যার মাধ্যমে সম্পদ হতে পারে

  • আপডেট টাইম রবিবার, ৩ এপ্রিল, ২০১৬
  • ৬৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ২রা এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস। আন্তর্জাতিক এই দিবসটি সারাদেশ ব্যাপী যাথাযথ মর্যাদায় পালিত হয়েছে। তারই ধারাবাহিকতায়, হবিগঞ্জ জেলার সমাজসেবা অধিদপ্তর কর্তৃক গতকাল সকাল ১০টায়, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাবিনা আলম। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-সিলেট মহিলা সাংসদ ও জেলার অটিজম বিষয়ক কমিটির উপদেষ্টা আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, “ প্রধানমন্ত্রীর কন্যা সায়েমা ওয়াজেদ পুতুল অটিস্টিক শিশুদের স্বাস্থ্য সেবা ও তাদের অধিকার সংরক্ষনের জন্য, আজ শুধু বাংলাদেশকেই নয়। গোটা বিশ্বকে জানান দিচ্ছেন। এ প্রচেষ্টাকে ধরে রাখতে, হবিগঞ্জ জেলায়  অটিজম বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে প্রশাসন সহ সকলকে আরো বেশি দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করতে হবে”। একি সাথে অটিস্টিক শিশুর সঠিক তথ্য থাকা আবশ্যক”।
সভাপতির বক্তব্যে সাবিনা আলম বলেন, “প্রতিবন্ধী এবং অটিষ্টিক শিশুদের নিরাপত্তার দিখে আরো বেশি দায়িত্ববান হতে হবে। কারণ এ অসহায় মানুষগুলো অনেকআংশে সমাজের খারাপ মানুষের, খারাপ কাজের শিকার হয়’। সভায় বক্তব্য রাখেন, এডিসি জেনারেল (সার্বিক) সফিউল আলম, উপজেলা সমাজসেবা অফিসার সোয়েব আহমদ সহ বিভিন্ন সামাজিত ও সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com