রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

ধল গ্রামজুরে আহাজারি ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬
  • ৮৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামে মসজিদের পুকুরে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ধল গ্রামসহ এলাকাজুরে আহাজারি চলছে। পরিবারের দাবি, খেলতে গিয়ে অসাবধানতাবশত তারা পানিতে পড়ে মারা যায়।
নিহতরা হচ্ছে-ধল গ্রামের আমির উদ্দিনের মেয়ে হেফজো আক্তার (৫) একই বাড়ির আওলাদ মিয়ার মেয়ে রুমা আক্তার (৪) ও জাহাদ মিয়ার ছেলে জীবন মিয়া (৫)।
Dolo (3) copyনিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বেলা ১১টার দিকে ওই ৩শিশু বাড়ির পাশের মসজিদের সামনে খেলা করছিল। এক পর্যায়ে তারা পুকুরের পানিতে পড়ে যায়। বিষয়টি ওই এলাকার আরেক শিশু মোতাচ্ছির দেখতে পেয়ে বাড়িতে খবর দেয়। প্রথমে পরিবারের লোকজন বিষয়টি গুরুত্বের সাথে নেয়নি। পরে খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরের পানিতে জীবন মিয়ার মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী। সেখান থেকেই উদ্ধার করা হয় হেফজো ও রুমা আক্তারের মৃতদেহ। তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎক মৃত ঘোষনা করেন। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশগুলোর সুরতহাল রিপোর্ট তৈরি করে। তিনি জানান, এক সাথে ৩টি শিশুর মৃত্যুর ঘটনাটি মর্মান্তিক। এ দিকে তিন শিশু নিহত হওয়ার ঘটনায় গ্রামসহ এলাকাজুরে আহাজারি চলছে। নিহত ৩ শিশুর স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসছে।
খবর পেয়ে সেখানে ছুটে যান স্থানীয় ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাছ। তিনি জানান, এই ঘটনা খুবই দুঃখজনক। তিন শিশুর মৃত্যুতে গ্রামজুরে শোকের মাতম চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com