মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

এমপি প্রার্থী টিউলিপের সমর্থনে নর্থ ওয়েষ্ট লন্ডনে সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ৩ জানুয়ারী, ২০১৪
  • ৫১৮ বা পড়া হয়েছে

লন্ডন প্রতিনিধি ॥ নর্থ ওয়েষ্ট লন্ডনের স্পাইস ট্রি রেষ্টুরেন্টে এম পি পদ প্রার্থী টিউলিপ সিদ্দিকির (জাতির পিতা শেখ মুজিবের কনিষ্ঠ কন্যা শেখ রেহানার সুযোগ্য সন্তান টিউলিপ সিদ্দিকি) ইলেকশন ক্যামপিং এর জন্য এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি নেতা শাহাব উদ্দিন সাবুল। এডভোকেট চৌধুরী ফয়জুর রহমান মোস্তাকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন তাজ উদ্দিন তাজ, নাদিয়া শাহ, মাসুদুল ইসলাম রুহুল, হাজী ওস্তার আলী, সাবেক ক্যাটারার আশরাফ উদ্দিন, নজরুল ইসলাম অকিব, জহির উদ্দিন, নাজিম উদ্দিন, কালাম, মোঃ আল আমিন মিয়া প্রমুখ।
সভার শুরুতে কমিউনিটির পক্ষ থেকে ফুলের তোরা দিয়ে লেবার পার্টির এমপি প্রার্থী টিউলিপকে স্বাগত জানানো হয়। সবায় বক্তারা বলেন, ২০১৫ সালের জেনারেল ইলেকশনের আর মাত্র বাকি আছে ৪৯০ দিন। এখন থেকে আমরা সকলে মিলে প্রতিদিন টিউলিপের ইলেকশনের প্রচারনায় সকলে মাঠে নামতে হবে। কেমডেন, ব্রেইন ক্রুস, কিলবার্ন এলাকার লোকাল মসজিদ, কমিউনিটি সেন্টার, লাইব্রেরী, গীর্জায় নিজেদের সুবিধানুযায়ী প্রচারনা চালিয়ে যাবার আহ্বান জানান। বক্তারা বলেন, এবার সুযোগ এসেছে আমরা বাংলাদেশী কমিউনিটি থেকে টিউলিপকে ব্রিটিশ পার্লামেন্টে দেখতে চাই। এ জন্য আমরা বাংলাদেশীরা সবাই কাদে কাদ মিলিয়ে টিউলিপের জন্য কাজ করার জন্য সকল বক্তা আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com