বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শিল্পপতি জাপা নেতা আতিকের কেয়ারটেকারের উপর হামলা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১৬
  • ৫৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টি নেতা আলহাজ্ব আতিকুর রহমান আতিকের হবিগঞ্জ শহরস্থ শ্যামলীর বাসার কেয়ারটেকার আতর আলী (৪৫) কে মারধর করে আহত করেছে একদল দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ভর্তি করা হয়েছে। সে সদর উপজেলার সুলতানশী গ্রামের হাসান আলীর পুত্র। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে সদর থানায় অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগে জানা যায়, আতর আলী দীর্ঘদিন ধরে হবিগঞ্জ শহরের দক্ষিণ শ্যামলী এলাকাস্থ শিল্পপতি ও জাতীয় পার্টি নেতা আতিকুর রহমান আতিকের বাসার কেয়ারটেকার হিসেবে কাজ করছেন। সম্প্রতি একই এলাকার সেলু মিয়ার পুত্র এমরান ও ইকবাল তার নিকট চাঁদা দাবি করেন। চাঁদা দিতে তিনি অপরাগতা প্রকাশ করলে উল্লেখিতরাসহ আরো ৪/৫ জন লোক গতকাল দুপুরে আতর আলীর উপর হামলা চালায়। এতে তিনি আহত হন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
খবর পেয়ে সদর থানার এসআই রাজকুমার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com