সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

গত ২৬ ফেব্র“য়ারী স্থানীয় একটি পত্রিকায় মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে নবীগঞ্জ বিলপাড়ে প্রতিবাদ সভা

  • আপডেট টাইম বুধবার, ২ মার্চ, ২০১৬
  • ৬৩৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জের বাউসা ইউনিয়নের বিলপাড়ে হযরত শাহ তাজউদ্দিন কোরেশী (রঃ) এর মাজার প্রাঙ্গনে মোহাম্মদ লোকমান উদ্দিন মেম্বারের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। এতে বক্তব্য রাখেন ভরপুর গ্রামের সাবেক মেম্বার আব্দুল আজিজ, টুনাকান্দি গ্রামের মোঃ বশর মিয়া, দুলচাতল গ্রামের মাহতাব উদ্দিন, আব্দুল কদ্দুস, জানফর উল্লাহ, আলেক মিয়া ও জিলু মিয়া প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসমত আহমদ, আব্দুল হক চৌধুরী, মাসুক চৌধুরী, আলেক মিয়া, মুকারিম চৌধুরী, মোস্তাফা চৌধুরী, মাজার মসজিদের ইমাম হাফেজ মোঃ গিয়াস উদ্দিন ও আকল মিয়া সহ এলাকার গন্যামান্য ব্যক্তি বর্গ। এ সময় বক্তারা বলেন গত ২৬ ফেব্র“য়ারী দৈনিক হবিগঞ্জের সময় পত্রিকায় হযরত শাহ তাজউদ্দিন কোরেশী (রঃ) মাজার এর মোতাওয়াল্লী আব্দুল হামিদ চৌধুরী স্বঘোষিত ও আট গ্রামের সিদ্ধান্ত অমান্য করেছেন মরমে পত্রিকায় নাম উল্লেখ করে যে সংবাদ প্রকাশিত করা হয়েছে এতে আমরা অবাক ও বিস্মিত। এই সংবাদ মিথ্যা, বানোয়াট, মানহানিকর ও উদ্দেশ্য প্রনোদিত। বক্তারা বলেন মাজারের মোতাওয়াল্লী বিষয় নিয়ে কোন মিটিং হয় নাই, মিটিং হয়েছে মাজারের পবিত্রতা রক্ষার জন্য। বক্তারা আরও বলেন, মৌলভীবাজারের লন্ডন প্রবাসী কদর আলীর আত্মীয় হাসান আলী লন্ডনী, কদর আলীর বাড়িতে আসিলে কদর আলী আমাদেরকে তার বাড়িতে যাওয়ার জন্য দাওয়াত করেন। আমরা সেখানে উপস্থিত হইলে ক্যামেরাম্যান ভিডিও করার জন্য প্রস্তুুত হয়। তখন সাবেক মেম্বার আব্দুল আজিজ বলেন আমাদেরকে কোন কিছু না বলে ক্যামেরা করা থেকে বিরত থাকুন। এ সময় উপস্থিত সবাই আব্দুল আজিজ মেম্বারের কথা সমর্থন করেন। তখন লন্ডনীর পক্ষ থেকে বলা হয় লন্ডনী তার পরিবারকে দেখানোর জন্য ভিডিও করবেন। অন্য কোন কারন নয়। প্রতিবাদ সভার সভাপতি মোহাম্মদ লোকমান উদ্দিন মেম্বার সহ উপস্থিত সবাই বলেন আমরা জানি হযরত শাহ তাজউদ্দিন কোরেশী (রঃ) মাজারের মোতাওয়াল্লী আব্দুল হামিদ চৌধুরী। তিনি মাজারের উন্নয়ন ও পবিত্রতা রক্ষার জন্য যে ভূমিকা রেখেছেন আমরা এলাকাবাসী তার প্রশংসা করি এবং তাহার বিরুদ্ধে একটি কুচক্র মহল অযথা মিথ্যা অপপ্রচার করছে। আমরা সবাই এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা জানাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com