রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরিষা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার লাখাইয়ে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ নবীগঞ্জে বিজনা নদীতে একটি সেতু নির্মাণের স্বপ্ন দেখছেন এলাকাবাসী শায়েস্তাগঞ্জে র‌্যাবে অভিযান ৩টি এয়ারগান উদ্ধার সৈয়দ মোঃ ফয়সলের হাত ধরে ৩০ বছর পর বিএনপির দখলে হবিগঞ্জ-৪ আসন হবিগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জিকে গউছকে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের শুভেচ্ছা হবিগঞ্জ সদর হাসপাতালে লিফট অপারেটর আছে, আবার নেই ভোগান্তিতে রোগী ও স্বজনরা বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ

খালেদা জিয়াকে অবরুদ্ধ, শমসের মুবিন চৌধুরীকে আটকের প্রতিবাদে জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম বুধবার, ১ জানুয়ারী, ২০১৪
  • ৫৭৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপি’র চেয়ারপার্সন, বিরোধীদলীয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা, বৃহত্তর সিলেটের কৃতি সন্তান শমসের মুবিন চৌধুরী বীর বিক্রমকে আটকের প্রতিবাদে, অবৈধ নির্বাচনী তফসিল বাতিল, নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বতীকালীন সরকার এবং বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবীতে হবিগঞ্জ জেলা বিএনপি বিক্ষোভ মিছিল করেছে। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে স্থানীয় চিল্ড্রেন পার্ক থেকে হবিগঞ্জ জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে খোয়াই মুখে এক পথসভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ আহমুদুর রহমান আবদাল-এর সভাপতিত্বে এবং জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ কামাল উদ্দিন আহমেদ সেলিম-এর পরিচালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মহিবুল ইসলাম শাহীন, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোঃ ফজলুর রহমান টেনু, জেলা বিএনপি’র সদস্য ও জেলা গণদলের আহ্বায়ক মোঃ আলী মুছা, শ্রী কানু রায়, জেলা গণদলের যুগ্ম আহ্বায়ক কাজী শামসুল হক শিমূল, মোঃ আবুল ফজল মামুন, সেলিম রানা, সদর থানা গণদলের সভাপতি কাইরুজ্জামাল সোহেল, পৌর গণদলের সভাপতি আলী রাজা উজ্জ্বল, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মোত্তাকিম, সহ সভাপতি মোঃ ফজলুল ইসলাম, শেখ মকছুদ আলী, ফরহাদ আহমেদ, কাজী আব্দুল আহাদ, হাবিব মিয়া, মোঃ ইসাক মিয়া, আব্দুর রউফ, মোঃ আফিল উদ্দিন, এতেশামুল হক সোহাগ, মোঃ গোলাম মোস্তফা, রায়হান আহমদ আকাশ, মোঃ আলমগীর, আতিকুর রহমান সজিব, শিবলী, ফয়সল আহমেদ, মুন্না আহমেদ, ফরহাদ আহমেদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে ডাঃ আবদাল বেগম খালেদা জিয়ার বাস ভবন থেকে অবরোধ প্রত্যাহার ও শমসের মুবিন চৌধুরী বীর বিক্রমকে আটকের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com