সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

পুটিজুরি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী খন্দকার সুজনের অর্থায়নে আখড়া সংস্কার ও বাউন্ডারী নির্মাণ কাজের উদ্বোধন

  • আপডেট টাইম সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৬৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ বাহুবল উপজেলার ২নং পুটিজুরি ইউনিয়নের অর্ন্তগত বৃন্দাবন চা বাগানের নিচঠিলা প্রাথমিক বিদ্যালয় মাঠে আখড়া সংস্কার ও কদমতলার চর্তুদিক বাউন্ডারির কাজের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাখাল সর্দার। চা শ্রমিক সংঘঠনের সাংগঠনিক সম্পাদক কান্তি চাষার পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ-বাহুবল আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া। বিশেষ অতিথি ছিলেন ২নং পুটিজুরি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার খোরশেদ আলম সুজন, ডাঃ মোশাহিদ হোসেন ফুল মিয়া, খালেদ আখঞ্জি।
এতে অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহব্বায়ক জিতু মিয়া সেন্টু, মিরপুর কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহব্বায়ক আক্তার হোসেন, কলেজ ছাত্রদলের সদস্য শামীম আহমেদ, খন্দকার মন্জুর আলী, খন্দকার রাজু, ওয়াহেদ মিয়া, সুমন পাল, ফয়সল মিয়া, তুহিন মিয়া, মাছুম, ফাহিম, কামরুল, মোফাজ্জল, সানিয়াত, সারফিন, নুরুল, ইলিয়াছ প্রমূখ।
আলোচনা সভার প্রধান অতিথি আলহাজ্ব শেখ সুজাত মিয়া বলেন, চা-শ্রমিকরা নৌকা প্রতীকে ভোট দিলেও সরকার তাদের উপর সবসময় অবিচার করে যাচ্ছে। তাদের ন্যায্যা অধিকার দেয়া হচ্ছে না। এবার পুটিজুরি ইউনিয়ন পরিষদ নির্বাচনে খন্দকার খোরশেদ আলম সুজনকে ভোট দিয়ে জয়যুক্ত করুণ। আপনাদের ন্যায্য অধিকার হতে আর বঞ্চিত হবেন না। চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার খোরশেদ আলম সুজন বলেন, আপনাদের ভোটে যদি চেয়ারম্যান নির্বাচিত হই, আপনারা আমায় সব সময় পাশে পাবেন। আজকের আখরা সংস্কার ও কদমতলা বাউন্ডারী পাকাকরনের ন্যায় চা-শ্রমিকদের সকল দাবি-দাওয়া পূরন করব ইনশাল­াহ।
উলে­খ্য, আলোচনা সভার পরে প্রধান অতিথি শেখ সুজাত মিয়া ও চেয়ারম্যান প্রার্থী  খোরশেদ আলম সুজন কদমতলা বাউন্ডারি ও পাকাকরন কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com