শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জে এই প্রথম মেধাবী প্রতিযোগীতা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৯৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে নবীগঞ্জে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয়েছে বহুমাত্রিক জ্ঞান অন্বেষণে মেধাবী প্রতিযোগীতা অনুষ্ঠান। সার্কেল শিক্ষা সেবা ও প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে গতকাল শুক্রবার সকালে নবীগঞ্জ আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে এ মেধাবী প্রতিযোগীতার আয়োজন করা হয়। সাইফুর রহমান খানের পরিকল্পনায় কোন প্রকার নিবন্ধন ফি ছাড়া উক্ত প্রতিযোগীতায় নবীগঞ্জ উপজেলার ১৫টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৪শ ৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগীতাকে ঘিরে এক ধরণের উৎসবের আমেজ ছিল। প্রথম বারের মতো অনুষ্ঠিত এই প্রতিযোগীতায় বিজয়ী ১২ জন শিক্ষার্থীকে আগামী ১৯ ফেব্র“য়ারী ৩০ হাজার টাকার পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হবে। প্রতিযোগীতায় পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়, পরীক্ষা ব্যবস্থাপক শামীম চৌধুরী, আইসিটি সমন্বয়ক শ্যামল সরদার, মিডিয়া সমন্বয়ক মতিউর রহমান মুন্না, সার্কেল ডিরেক্টর মুহিবুর রহমান খান, পরীক্ষা সমন্বয়ক আলী আমজদ মিলন। প্রতিযোগীতা চলাকালে পরিদর্শন করেন, শিক্ষানুরাগী তরুণ সমাজ সেবক গোলাম রসূল চৌধুরী রাহেল, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, লন্ডন প্রবাসী রুহেল মিয়া, আমেরিকা প্রবাসী জাকিরুল ইসলাম চৌধুরী, কলেজ অধ্যাপক আরজ আলী শেখ, অসিম কুমার রায়, অধ্যাপক মোস্তাহিদ উদ্দিন, শেভরনের কমিউনিটি অফিসার মুরাদ আহমদ, শিক্ষক কাঞ্চন বনিক, বিশিষ্ট ব্যবসায়ী রেজা আহমেদ চৌধুরী, সাংস্কৃতিক কর্মী জাকারিয়া হোসেন অপু, নবীগঞ্জ নিউজের সম্পাদক গোলাম কিবরিয়া চৌধুরী সাহেল, শিক্ষক জাহাঙ্গীর বখত, ক্রীড়া ব্যক্তি ফুরুক চৌধুরী, মাজহারুল আহমেদ অপু, ইউকে আইসিটির পরিচালক ফসয়ল চৌধুরী, মাসরুল আহমেদ, বাবলু, রুবেল আহমদ চৌধুরী প্রমুখ। এতে আর্থিক সহযোগীতা করেন আবুল কালাম ট্রাষ্ট ইউকে ফাউন্ডার ও সময়ের যাত্রী পত্রিকার সম্পাদক ইফতেখার আলম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com