শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

কেন্দ্রীয় বিএনপি নেতা নজরুল ইসলামের রোগমুক্তি কামনায় শ্রমিকদলে দোয়া মাহফিল

  • আপডেট টাইম শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৯৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সফল সভাপতি নজরুল ইসলাম খানের রোগমুক্তি কামনা করে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬ ঘটিকায় হবিগঞ্জ ইসলামিয়া এতিমখানায় এক মিলাদ মাহফিল ও দোয়া আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি ও জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক এম ইসলাম তরফদার তনু, সাধারণ সম্পাদক এডঃ এস এম বজলুর রহমান, সিনিয়র সহÑসভাপতি আব্দুল হামিদ, সহÑসভাপতি আলহাজ আব্দুল কাদের চৌধুরী সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল এ চৌধুরী, আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক কুতুব উদ্দিন ভান্ডারী, যুব বিষয়ক সম্পাদক কামরুল হাসান কাজল, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম ফটিক, জেলা সদস্য আব্দুল হাই, কাওছার এ জাকির, লালন আহমেদ প্রমূখ। দোয়া মাহফিলে ঢাকা  ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন নজরুল ইসলাম খান এর রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন হাফেজ মোবাশ্বির আহমেদ ও মাওলানা আব্দুল করিম চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com