মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

কমলপুর আলহাজ্ব তহুরা বেগম হাফিজিয়া মাদরাসা মাধবপুর উপজেলার সেরা সাফল্য

  • আপডেট টাইম সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৬৬১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি \ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত “জাতীয় শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতি প্রতিযোগিতা ২০১৫” মাধবপুর উপজেলার মিলনায়তনে অনুষ্টিত হয়। উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠানটি মাধবপুর উপজেলা মসজিদের খতিব মাওঃ আব্দুল মান্নান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন মাধবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম, অনুষ্ঠান পরিচালনায় করেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ মাধবপুর উপজেলার সুপারভাইজার মাওঃ শাহ আলম। প্রতিযোগিতায় মাধবপুর উপজেলার সকল মাদরাসা অংশ গ্রহণ করে। এর মধ্যে সেরা সাফল্য অর্জন করেছে কমলপুর আলহাজ্ব তহুরা বেগম হাফিজিয়া মাদরাসার ছাত্র হাফেজ মোঃ মোশাররফ। সে কেরাত প্রতিযোগিতায় খ গ্র“পে প্রথম স্থান ও আযান প্রতিযোগিতায় খ গ্র“পে প্রথম স্থান অর্জন করে এবং একই মাদরাসার হাফেজ মোঃ সুমন গজল প্রতিযোগিতায় ক গ্র“পে ২য় স্থান অর্জন করে। কমলপুর আলহাজ্ব তহুরা বেগম হাফিজিয়া মাদরাসার ছাত্র হাফেজ মোঃ মোশাররফ ও হাফেজ মোঃ সুমন আগামী ১৫ ফেব্র“য়ারী জেলা  প্রতিয়োগিতায় অংশ গ্রহণ করবে। অন্যদিকে গত বছর উক্ত মাদরাসা থেকে ১০ মাসে কোরআন হেফজ করেন হাফেজ মোঃ আল আমিন। এমন সফল্য অর্জনের বিষয়ে মাদরাসার সভাপতি ফাউন্দাউক দরবার শরীফের ২য় সাহেবজাদা আলহাজ্ব মাওঃ ক্বারী মুফতি সৈয়দ মঈনুদ্দিন আহমেদ জানান, মাদরাসার ছাত্র-শিক্ষদের নিয়ম মাফিক কঠোর পরিশ্রমের মাধ্যমে এমন ফলাফল হয়েছে। অতীত থেকে শিক্ষা নিয়ে ২০১৩ সালে প্রতিষ্ঠিত নতুন হাফিজিয়া মাদরাসার ছাত্ররা ভবিষ্যতে আরো সাফল্য অর্জন করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এদিকে মাদরাসার প্রতিষ্টাতা পরিচালক দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আনিসুর রহমান আদিল জানান, আধুনিক বিশ্ব ও সময়ের দিকে লক্ষ্য রেখে মাদরাসাটি পরিচালিত হচ্ছে। তাই এমন ফলাফল আমাদের স্বাভাবিক। আমরা সামনে আরো ভাল সাফল্য অর্জনে করতে দৃঢ় প্রত্যয়ী। মাদরাসার প্রধান হাফেজ মোঃ সালমান বলেন, মাদরাসায় অভিজ্ঞ ৩ জন শিক্ষক ৩৫ জন ছাত্র নিয়ে মনোরম পরিবেশে আধুনিক ব্যবস্থাপনায় শিক্ষা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। আমি আমার শিক্ষক ও ছাত্রদের নিয়ে দেশের সেরা মাদরাসা হিসাবে প্রতিষ্ঠিত করতে দিন রাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com