মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বড়পুকুরিয়া জ্বালানী উৎপাদন কেন্দ্র পরিদর্শণ করেছেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬
  • ৬০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ বাংলাদেশের জ্বালানী খাতকে কার্যকর ও অর্থবহ করতে সরকারের গৃহীত উদ্যোগ বাস্তবায়ন পরিদর্শন করছেন বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। তিনি গত ৩ দিনে দেশের সবচেয়ে বড় জ্বালানী উৎপাদন কেন্দ্র দিনাজপুর বড়পুকুরিয়া প্রকল্প পরিদর্শন করেন। জাতীয় সংসদের বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম এমপি’র নেতৃত্বে পরিদর্শনকালে সংশ্লিষ্ট কোম্পানীর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এমপি আবু জাহির গতকাল কোল মাইনিং প্রকল্প এলাকায় প্রায় ১২শ’ ফুট ভুগর্ভে পরিদর্শনে যান এবং প্রায় ৬ কিলোমিটার পথ ৩ ঘন্টা পায়ে হেটে পরিদর্শন করেন।
এমপি আবু জাহির মধ্যপাড়া শিলা প্রকল্প, দিঘীপাড়া, ফুলবাড়ীয়া, জামালপুর, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র ছাড়াও জয়পুরহাটে মাইনিং ইন্সটিটিউট পরিদর্শন করেন।
উলে­খ্য, বাংলাদেশের বৃহৎ কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দেশের বিদ্যুৎ খাতকে সমৃদ্ধ করে তুলছে। সংসদীয় কমিটি পরিদর্শন প্রকল্প বাস্তবায়নে আরো কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com