রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

চুনারুঘাটের ইউএনও এবং ওসির বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে অপসারণ দাবী

  • আপডেট টাইম সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬
  • ৫১৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট  প্রতিনিধি \ পৌর নির্বাচনে ঘুষ নিয়ে বিএনপি মনোনীত প্রার্থীর ধানের শীষের পক্ষে ভোট কারচুপির অভিযোগে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাশহুদুল কবীর ও থানার ওসি অমুল্য কুমার চৌধুরীর বিরুদ্ধে ফের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামীলীগ অঙ্গ সংগঠনও সহযোগী সংগঠন। সমাবেশে বক্তারা অনতিবিলম্বে ইউএনও’র এবং ওসি অমুল্য কুমার চৌধুরীর অপসারণ দাবী করেছেন। রবিবার সকাল ১১টায় উপজেলা গেইটে থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে মধ্যবাজারে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ওয়াহেদ আলী মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন হাজী আঃ লতিব, সজল দাস, আনোয়ার আলী, আনিসুর রহমান, শফিউল আলম মানিক, আব্দুল হাই, শামছু মিযা, হাজী আবকর আলী, সত্যেন্দ্র দেব, আব্দুর রউফ, আঃ সামাদ মাস্টার, আব্দুল কদ্দুছ, ইদ্রিছ আলী, আলতা মিয়া, আঃ মালেক, আঃ আউয়াল, শাহজাহান চৌধুরী, মুজিবুর রহমান, কবির মিয়া খন্দকার, মহিতুর রহমান রুমন ফরায়জী, মিজানুর রহমান সেলিম, মশিউর রহমান ফয়সল, মাহমুদ খায়ের, সোহেল আরমান, ইফতেখার আলম রিপন, বিলাল আহমেদ প্রমুখ। বক্তারা অনতিবিলম্বে ইউএনও মাশহুদুল কবীর এবং ওসি অমুল্য কুমার চৌধুরীর অপসারণ দাবী করেন। অন্যতায় বৃহত্তর কর্মসূচী ঘোষনা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com